Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চিরপ্রতিদ্বন্দ্বিতা বলবেন না ম্যাচ জিতে পাক সাংবাদিককে বললেন ভারত অধিনায়ক

চিরপ্রতিদ্বন্দ্বিতা বলবেন না ম্যাচ জিতে পাক সাংবাদিককে বললেন ভারত অধিনায়ক

Online Desk সেপ্টেম্বর 22, 2025
FB_IMG_1758524550123.jpg

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচের পরে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও পাকিস্তানকে হারালো ভারত। এদিন ৬ উইকেটে পাক বধ টিম ইন্ডিয়ার। অথচ প্রথম ১০ ওভারেই ৯১ রান তুলেছিল পাকিস্তান। একেক সময় মনে হয়েছে, ২০০ হতে পারে। যদিও শিবম দুবে এই পার্টনারশিপ ভাঙতেই ম্যাচে ফেরে ভারত। ইনিংসের শেষ তিন ওভারে কিছুটা রান করে পাকিস্তান। শেষ অবধি ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ১৭২ রানের। পাকিস্তানের ওপেনার সাহিবজাদার গান সেলিব্রেশন ভোলেননি শুভমন-অভিষেক। গানের জবাব রানে দিলেন দুই তরুণ ওপেনার।

রান তাড়ায় শুরু থেকেই অভিষেক শর্মা ও শুভমন গিলের প্রতিযোগিতা চলল, কে দ্রুত রান তুলতে পারেন। ওপেনিংয়েই সেঞ্চুরি প্লাস পার্টনারশিপ। মাত্র ৮.৪ ওভারেই একশো ভারতের। দ্রুত ম্যাচ ফিনিশ করাতেই নজর ছিল। যদিও শুভমনের পায়ে টান ধরায় ছন্দপতন হয়। সাময়িক বিরতির পর বোল্ড শুভমন। তিনে নামা ক্যাপ্টেন স্কাই রান পাননি। বিধ্বংসী ইনিংস খেলে ফেরেন অভিষেক। ৭ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ম্যাচের পরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের এক সাংবাদিকের প্রশ্নে বলেন, ‘খেলার মান, প্রতিদ্বন্দ্বিতা কার্যত একই জিনস। চিরপ্রতিদ্বন্দ্বিতা কোনটাকে বলা যায় ? যদি দুটো দল ১৫টি ম্য়াচ খেললে কেউ ৮-৭ এগিয়ে থাকল। কিন্তু এখানে তো ১৩-১ বোধ হয়। কোনও প্রতিযোগিতাই নয়। আমার অনুরোধ, ভারত-পাক ম্যাচকে আর চিরপ্রতিদ্বন্দ্বিতা বলবেন না।’

Post Views: 124

Continue Reading

Previous: জয়শঙ্করের সঙ্গে দেখা করতে পারেন মার্কিন বিদেশ সচিব রুবিও; শুল্ক, ভিসা নিয়ে হতে পারে বৈঠক
Next: বিদেশের মাটিতে বিরাট সাফল্য ‘ডিয়ার মা’এর, রেকর্ড আয় বিদেশে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.