Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পেহেলগাঁও হামলায় ভূস্বর্গে আটকে অভিনেতা দেবদূত ঘোষের ভাই, প্রশ্ন তুললেন কেন্দ্রের দিকে

পেহেলগাঁও হামলায় ভূস্বর্গে আটকে অভিনেতা দেবদূত ঘোষের ভাই, প্রশ্ন তুললেন কেন্দ্রের দিকে

Online Desk এপ্রিল 24, 2025
fkfgl.png

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও হামলার জেরে ভূস্বর্গে আটকে পড়েছেন অভিনেতা দেবদূত ঘোষের ভাই। স্বাভাবিকভাবেই আতঙ্ক গ্রাস করেছে তাঁদের পরিবারেও। যে কোনও মূল্যে বাড়ি ফিরতে চাইছেন তিনি। অন্যদিকে পহেলগাঁও কাণ্ডের পরই চড়চড়িয়ে বেড়েছে বিমানের ভাড়া। ফলে প্রবল সমস্যায় অভিনেতার ভাইসহ বহু পর্যটক। এই পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দেবদূত ঘোষ। তাঁর জিজ্ঞাসা, “পর্যটকদের ফেরাতে কী পদক্ষেপ নিয়েছে কেন্দ্র?”
প্রায় সব বাঙালির স্বপ্ন কাশ্মীর ঘোরার। সকলেরই আশা থাকে জীবনে একবার অন্তত ভূস্বর্গকে চাক্ষুষ করার। সেই মত প্রতিবছরই বহু পর্যটক ভিড় করেন সেখানে। এবছরও ছিল তেমনই ছবি। তারই মাঝে আচমকা জঙ্গি হামলা। চোখের নিমেষে মৃত্যু হয়েছে আনুমানিক ২৮ জনের। স্বাভাবিকভাবেই কাশ্মীরে থাকা পর্যটকরা আতঙ্কিত। যাদের আরও কয়েকটা দিন পর বাড়ি ফেরার কথা ছিল, তাঁরাও চাইচেন যতশীঘ্র সম্ভব ঘরে ফিরতে। এদিকে ক্রমশ টিকিটের দাম বাড়ছে। একই পরিস্থিতির শিকার অভিনেতা তথা বাম নেতা দেবদূত ঘোষের ভাই। প্রতি মুহূর্ত প্রাণভয় নিয়ে কাটাচ্ছেন বলেই জানালেন অভিনেতা।
দেবদূত জানান, “ওখানে ওঁরা সবাই খুবই আতঙ্কে রয়েছেন। অনেকে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। এখন একসঙ্গে ফেরার টিকিট পাচ্ছেন না। তাই ভাগে ভাগে ফেরার চেষ্টা করছেন।” অভিনেতার কথায়, “কাশ্মীর থেকে সরাসরি কলকাতা ফেরার টিকিটের দাম একধাক্কায় প্রায় ৩৩ হাজার টাকা হয়ে গিয়েছে। দিল্লি হয়ে ফেরার টিকিটও উর্ধ্বমুখী।” এরপরই তিনি বলেন, “পরিবহণ মন্ত্রকের তো এবিষয়ে কিছু করা উচিত। তাঁরা কি করছে?” পাশাপাশি নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে তিনি প্রশ্ন তুলেছেন, “কাশ্মীরে নির্দিষ্ট দূরত্ব অন্তর সশস্ত্র সেনা মোতায়েন থাকে। তা হলে কীভাবে এতজনের প্রাণ কাড়ল জঙ্গিরা?”

Post Views: 168

Continue Reading

Previous: পহেলগাঁও কাণ্ডে আগ বাড়িয়ে দায় ঝাড়ল ইসলামাবাদ
Next: “যান, পিছনে সরে যান…” ছবিশিকারিদের ওপর কেন চটে গেলেন বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা?

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.