Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডে আগ বাড়িয়ে দায় ঝাড়ল ইসলামাবাদ

পহেলগাঁও কাণ্ডে আগ বাড়িয়ে দায় ঝাড়ল ইসলামাবাদ

Online Desk এপ্রিল 24, 2025
20250424_114944.jpg

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। তবে তাৎপর্যপূর্ণ হল তার আগেই এই ঘটনায় দায় ঝেড়ে ফেলেছে পাকিস্তান। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, ভারতের তরফে এই হামলায় পাকিস্তানকে দায়ী করার আগে থেকেই কেন দায় ঝেড়ে ফেলার চেষ্টা শুরু করল ইসলামাবাদ? তাহলে কি পাকিস্তান মদত দিয়েছে কাশ্মীরে জঙ্গি হামলায়?

এই হামলার ঘটনার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, ‘জঙ্গি হামলায় তাদের হাত নেই’। আর এই দাবির পরেই সরব হয় নয়াদিল্লি। ভারতের দাবি, বিশ্বের দেশগুলির চোখে ধুলো দেওয়ার অক্ষম চেষ্টা পাকিস্তানের। এই হামলায় তাদের ভূমিকা প্রকাশ্যে চলে এসেছে। পাকিস্তানের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে খাজা বলেন, ‘পহেলগাঁওয়ে হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই।’ তাঁর আরও সংযোজন, ‘নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তীসগঢ়, মণিপুর এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিদ্রোহ চলছে। মনে হচ্ছে, এই হামলায় কোনও বিদেশি হস্তক্ষেপ নেই, বরং স্থানীয় বৃহত্তর বিদ্রোহের ফল!’

উল্লেখ্য সপ্তাহখানেক আগে কাশ্মীর নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন পাকিস্তানের সেনা বাহিনীর প্রধান আসিম মুনির। কাশ্মীর পাকিস্তানের ‘ঘাড়ের শিরা’র মতো এবং এই অঞ্চলকে ইসলামাবাদ কখনও ‘ভুলবে না’ বলে মন্তব্য করেছিলেন তিনি। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাক সেনাবাহিনীর প্রধানের মন্তব্যটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ছিল প্রধানমন্ত্রীর বাসভবনে। সেই বৈঠকে ছিলেন মোদী নিজেও। সূত্রের খবর, ওই বৈঠকে হামলা পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি ভারতের অবস্থান কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকের পর কেন্দ্রের তরফে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করা।

Post Views: 290

Continue Reading

Previous: পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ নয়াদিল্লির
Next: পেহেলগাঁও হামলায় ভূস্বর্গে আটকে অভিনেতা দেবদূত ঘোষের ভাই, প্রশ্ন তুললেন কেন্দ্রের দিকে

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.