Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও হামলায় জড়িত স্থানীয় স্লিপার সেল, দাবি প্রাক্তন জঙ্গির

পহেলগাঁও হামলায় জড়িত স্থানীয় স্লিপার সেল, দাবি প্রাক্তন জঙ্গির

Online Desk মে 6, 2025
20250506_130628.jpg

ওঙ্কার ডেস্ক: স্থানীয় স্লিপার সেলের সদস্যদের সাহায্যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা করা হয়েছিল। এমনটাই দাবি দীর্ঘ দিন আগে আত্মসমর্পণকারী এক জঙ্গির। যে জঙ্গিরা গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল, তাদের সঙ্গে স্লিপার সেলের সদস্যদের নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি ওই প্রাক্তন জঙ্গির।

স্লিপার সেলে অতীতে কাজ করেছে ওই প্রাক্তন জঙ্গি।নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ার পর স্লিপার সেল ছেড়ে দেয়। সর্ব ভারতীয় এক সংবাদমাধ্যমে ওই প্রাক্তন জঙ্গি দাবি করে, বৈসরন উপত্যকায় জঙ্গিরা হামলার অন্তত মাস খানেক আগে স্লিপার সেলের সদস্যদের পরামর্শ নেওয়া হয়েছিল। সে আরও জানায়, সেনাদের গতিবিধি সম্পর্কে তথ্য দিয়েছিল এই স্লিপার সেল। শুধু তাই নয়, জঙ্গিদের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্রেরও জোগান দেয় স্লিপার সেলের সদস্যরা। কী ভাবে কাজ করে এই স্লিপার সেল? ওই প্রাক্তন সদস্য জানায়, মূলত জম্মুকাশ্মীরের স্থানীয় যুবকদেরকে নিয়ে এই সেল তৈরি করা হয়। তার পর এই সেলের সদস্যরা জঙ্গিদের সহায়তা দিতে কাজ করে যায়।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর এই ঘটনার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গোয়েন্দা সূত্রের দাবি, লস্কর ই তৈবার কমান্ডার ফারুক আহমেদের নেটওয়ার্ক জঙ্গিদের সাহায্য করেছিল। অর্থাৎ যে স্লিপার সেল ফারুককে খবর দেয় সেই সেলের সদস্যেরাই সাহায্য করেছিল হামলাকারী জঙ্গিদের। পহেলগাঁওয়ে ২৬ জনকে নারকীয় ভাবে খুন করার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানের দিকে। ইতিমধ্যে জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Post Views: 99

Continue Reading

Previous: ‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র, শুভেচ্ছা জানালেন দেব
Next: সামশেরগঞ্জে পৌঁছোই মুর্শিদাবাদ কাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির কথা শুনলেন মুখ্যমন্ত্রী, সত্য উদ্ঘাটনের আশ্বাস

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.