Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • সামশেরগঞ্জে পৌঁছোই মুর্শিদাবাদ কাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির কথা শুনলেন মুখ্যমন্ত্রী, সত্য উদ্ঘাটনের আশ্বাস

সামশেরগঞ্জে পৌঁছোই মুর্শিদাবাদ কাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির কথা শুনলেন মুখ্যমন্ত্রী, সত্য উদ্ঘাটনের আশ্বাস

Online Desk মে 6, 2025
Mamata.jpg

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ : দুপুর ১২টা নাগাদ কপ্টারে করে শমসেরগঞ্জে পৌছেই সেখানকার বিডিও অফিসে মুর্শিদাবাদের অশান্তির জেরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার উড়তে কিছু দেরী হয়। তবে কিছুক্ষণ অপেক্ষা করেই তিনি শুরু করে দেন পূর্ব নির্ধারিত কর্মসূচি। এদিন বহরমপুর থেকে তাঁর জঙ্গিপুর যাবার কথা। সেখানে জেলার আইনশৃঙ্খলা নিয়ে তাঁর প্রশাসনিক বৈঠক।

সোমবার মুর্শিদাবাদে পৌঁছেই সেই জেলায় হিংসার ঘটনার জন্য মুখ্যমন্ত্রী দায়ী করেন বিজেপি ও বিএসএফকে। তাঁর অভিযোগ, লিয়ান, সুতির হিংসা ছড়ায় বিএসএফের কারণেই। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে ? আমি জানি না। আমাকে কয়েক জন ছাত্র বললেন। বিজেপি এর জবাব দিতে পারবে। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন। আমি তাঁকে বলব, চেয়ারে বসে ভেদাভেদের রাজনীতি করবেন না। সাম্প্রদায়িক অশান্তি না-করে, সীমান্ত রক্ষায় নজর দিন।’’

নাম না-করলেও মুখ্যমন্ত্রীর এই কথার মধ্যে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই নিশানা করতে চেয়েছেন তা মনে করছে রাজনৈতিক মহল। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে তুমুল ক্ষোভ থেকেই মুর্শিদাবাদে হিংসার ঘটনা ছড়িয়েছিল। সোমবার মুর্শিদাবাদ পৌঁছেই খবরাখবর নেওয়া শুরু করে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, সমস্তটাই যাচাই করে দেখছেন। তাঁর দাবি, ‘‘শীঘ্রই এ বিষয়ে সম্পূর্ণ সত্য প্রকাশ্যে আনা হবে।’’

Post Views: 192

Continue Reading

Previous: পহেলগাঁও হামলায় জড়িত স্থানীয় স্লিপার সেল, দাবি প্রাক্তন জঙ্গির
Next: পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ডোভালের

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
Untitled.png

মার্কিন মুলুকে জেরার মুখে ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেইন

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.