Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ডোভালের

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ডোভালের

Online Desk মে 6, 2025
20250506_142007.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সেই আবহে মঙ্গলবারের এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই নিয়ে দ্বিতীয় বার প্রধানমন্ত্রীকে পরিস্থিতি বর্ণনা করেছেন। ইতিমধ্যে ৭ তারিখে দেশের রাজ্য সরকারগুলিকে মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত পাকিস্তানের সঙ্গে ১৯৭১ সালে যুদ্ধের প্রাক্কালে দেশজুড়ে এমন মকড্রিল করা হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত কয়েকদিন ধরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী প্রধানদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। গত সপ্তাহে প্রধানমন্ত্রী এনএসএ ডোভাল এবং জেনারেল চৌহানের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক থেকে তিন বাহিনীকে কোন পদ্ধতিতে এবং কোন সময় প্রতিক্রিয়া জানানো হবে সে বিষয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরস্ত্র মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা। নিহতদের মধ্যে ছিলেন অধিকাংশ পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতে এটিই সবচেয়ে বড় জঙ্গি হামলা। এই নারকীয় হামলার পিছনে পাকিস্তান জড়িত বলে অভিযোগ ভারতের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

Post Views: 133

Continue Reading

Previous: সামশেরগঞ্জে পৌঁছোই মুর্শিদাবাদ কাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির কথা শুনলেন মুখ্যমন্ত্রী, সত্য উদ্ঘাটনের আশ্বাস
Next: সব্যসাচী মুখোপাধ্যায়ের জাদুতে মেট গলার থিমে সেজে আরও একবার তাক লাগলেন বলিউড বাদশা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.