Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র, শুভেচ্ছা জানালেন দেব

‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র, শুভেচ্ছা জানালেন দেব

Online Desk মে 6, 2025
images-3-1.jpeg

ওঙ্কার ডেস্ক: বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞীর জীবনী বড় পর্দায় সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন রুক্মিণী মৈত্র। ইতিমধ্যেই ৭৫ দিনের রেকর্ড পার করে উপরাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছিলেন ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’কে নিয়ে। সেখানেও প্রশংসিত হন নায়িকা। এবার সেই মুকুটে জুড়ল নতুন পালক। ১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন পর্দার ‘বিনোদিনী’। রুক্মিণীর কাছের মানুষ হিসেবে তো বটেই উপরন্তু ছবির প্রযোজক হিসেবে গর্বিত অভিনেতা দেব। সোশাল মিডিয়ায় রুক্মিণী সাফল্যের খবর ফাঁস করলেন তিনি।
দেব লিখেছেন, ‘১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য অসংখ্য শুভেচ্ছা রুক্মিণী। তোমার অভিনয় আরও অনুপ্রাণিত করুক এবং সমুজ্জ্বল হয়ে থাকুক।’
প্রসঙ্গত, ‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয় করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন রুক্মিণী মৈত্র। ২০১৯ সালে যখন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের তরফে এই সিনেমার জন্য প্রস্তাব পান, তখন থেকেই নিজেকে গড়ে তুলতে শুরু করেছিলেন অভিনেত্রী। নাচের প্রশিক্ষণ নিয়েছেন। নতুন নৃত্যশৈলী শিখেছিলেন অভিনেত্রী। রুক্মিণীর সেই কড়া হোমওয়ার্কের ঝলক দেখা গিয়েছিল পর্দাজুড়েও।
রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ এ বিনোদিনীর বঞ্চনার অধ্যায় থেকে তাঁর জীবনকাহিনীর কিছু অংশ তাঁর ফ্রেমে তুলে ধরেছেন দর্শকদের কাছে। মঞ্চে বিনোদিনীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে ব্যক্তিত্ব, নৃত্যশৈলী আত্মস্থ করেছিলেন রুক্মিণী মৈত্র। সেই কঠোর পরিশ্রমের ফলই এবার পেলেন হাতেনাতে।

Post Views: 131

Continue Reading

Previous: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে সরকারি সাহায্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের
Next: পহেলগাঁও হামলায় জড়িত স্থানীয় স্লিপার সেল, দাবি প্রাক্তন জঙ্গির

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.