Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লাগাতার মানসিক চাপ, তারপরেই আত্মহত্যার চেষ্টা, কেমন আছেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী? কী জানালেন তাঁর মা?

লাগাতার মানসিক চাপ, তারপরেই আত্মহত্যার চেষ্টা, কেমন আছেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী? কী জানালেন তাঁর মা?

Online Desk জানুয়ারি 6, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ার চর্চায় এখন দেবলীনা নন্দী। ‘মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে! হয় মা, নয় সংসার…’, স্বামী প্রবাহর তরফে লাগাতার মানসিক চাপ। সেই যন্ত্রণার চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। সোশাল মিডিয়ায় রঙিন দাম্পত্যযাপনের অন্তরালে চাপা পড়ে রয়েছে কত না বলা কথা! সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের কষ্টের কথা ভাগ করে নিয়েছিলেন দেবলীনা। কিন্তু তারপরই সেই সিদ্ধান্তের দিকে নিজেকে ঠেলে দেবেন। তবে বর্তমানে গায়িকা সুস্থ।
আর এবার মুখ খুললেন তাঁর মা, দেবলীনা নন্দীর মা সমাজমাধ্যমে জানান, তিনি কখনওই তাঁর মেয়ের সংসারে তৃতীয় ব্যক্তি হতে চান নি, বরং স্বামী হিসাবে প্রবাহ স্ত্রী পাশে থাকেন নি। গত আগস্ট মাসেই নাকি শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তাঁর মেয়েকে। অশালীন মন্তব্যের শিকার হতে হয়েছিল শ্বশুরের তরফেও। তিনি আরও জানান, ‘মেয়ে ফোন না ধরলেই চিন্তা হত, ওকে ওরা মেরে ফেলল না তো!’ এখানেই অবশ্য শেষ নয়! মেয়ের শ্বশুরবাড়িতে অপমানিতও হতে হয়েছে তাঁকে বারংবার। তবে ভবিষ্যতে দেবলীনা আবারও প্রবাহর সঙ্গে থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত মেয়ের উপরই ছেড়ে দিয়েছেন তিনি। তবে জানা গিয়েছে, এই ঘটনার পর নেটপাড়া তোলপাড় হলেও দেবলীনার পাইলট স্বামী কিংবা তাঁর পরিবারের লোকজন এখনও পর্যন্ত কোনও খোঁজ নেননি।
বর্তমানে কিছুটা সুস্থ দেবলীনা। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সমাজমাধ্যমে তাঁর মা ও দিদি অনুরাগীদের কাছে একটাই অনুরোধ জানান, দেবলীনার সুস্থতা কামনা করুন। বর্তমানে গায়িকার ভক্ত ও পরিবার খানিকটা চিন্তা মুক্ত, কবে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন সেই অপেক্ষায় পরিবার।

Post Views: 228

Continue Reading

Previous: আইপিএল থেকে বাদ যাওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর কি ৯.২০ কোটি টাকা পাবেন?
Next: ঠাণ্ডায় জবুথবু হয়ে উনুনের পাশে জয়া আহসান, কার জন্য রান্না করছেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.