Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বাংলাদেশ
  • আইপিএল থেকে বাদ যাওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর কি ৯.২০ কোটি টাকা পাবেন?

আইপিএল থেকে বাদ যাওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর কি ৯.২০ কোটি টাকা পাবেন?

Online Desk জানুয়ারি 6, 2026
mostafizur.jpg

ওঙ্কার ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে বিসিসিআই। ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া উদ্ভুত পরিস্থিতিতে ওই ক্রিকেটারকে বাদ দেওয়া হলে, জল্পনা তৈরি হয়েছে ওই ক্রিকেটারকে নিলামে যে মূল্য দিয়ে কেনার সিদ্ধান্ত হয়েছিল। সেই ৯ কোটি ২০ লক্ষ টাকা তিনি পাবেন কিনা।

এ বিষয়ে কী বলছে আইপিএলের নিয়ম? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, যে টাকা দিয়ে কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার কেনার সিদ্ধান্ত নেয়, সেই টাকার ১৫ শতাংশ প্রতিযোগিতা শুরুর আগে দিয়ে দেওয়া হয়। মুস্তাফিজুরের নির্ধারিত মূল্য অর্থাৎ ৯.২০ কোটির ১৫ শতাংশ ১ কোটি ৩৮ লক্ষ টাকা আইপিএল শুরুর আগেই পাওয়ার কথা ছিল। এ ছাড়া বলা হয়েছে, দলে নেওয়ার পর যদি ক্রিকেটারকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজি তা হলেও পুরো টাকা দিতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। এ ছাড়া কোনও ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গেলেও ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পুরো টাকা পাবেন।

ক্রিকেট পর্যবেক্ষকদের মতে, মুস্তাফিজুরকে যেহেতু কেকেআর বাদ দেয়নি তাই এ ক্ষেত্রে ওই নিয়ম খাটছে না। বিসিসিআই এর নির্দেশে তাঁকে বাদ দেওয়া হয়েছে। সেটিও চোট কিংবা শৃঙ্খলাভঙ্গের জন্য নয়। ফলে মুস্তাফিজুরের টাকা পাওয়া কার্যত অনিশ্চিত। তবে তিনি চাইলে ক্রীড়া ক্ষেত্রের আন্তর্জাতিক আদালত ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস’-এর দ্বারস্থ হতে পারেন।

Continue Reading

Previous: জেএনইউতে মোদী-শাহ বিরোধী স্লোগান, এটা মোদীর দেশ, তোপ গিরিরাজের
Next: লাগাতার মানসিক চাপ, তারপরেই আত্মহত্যার চেষ্টা, কেমন আছেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী? কী জানালেন তাঁর মা?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.