Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিউড অভিনেতা দেবের কেরিয়ারে কুড়ি বছর উদযাপনে পাশে নেই রুক্মিণী, নেপথ্যে কারণ কী?

টলিউড অভিনেতা দেবের কেরিয়ারে কুড়ি বছর উদযাপনে পাশে নেই রুক্মিণী, নেপথ্যে কারণ কী?

Online Desk সেপ্টেম্বর 22, 2025
ygjh.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি অভিনয় কেরিয়ারে কুড়ি বছর পূর্ণ করলেন দেব অধিকারী। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রায় দশ হাজার দর্শক সাক্ষী থাকল সেই বিশেষ সেলিব্রেশনের। একই সঙ্গে সাক্ষী থাকল আরও বেশ কিছু মুহূর্তের যা বাংলার ছবির ইতিহাসে আগে হয়নি।
এদিনের অনুষ্ঠানে দেব নিয়ে এসেছিলেন তাঁর সঙ্গে অতীতে কাজ করা প্রযোজক, পরিচালক, নায়িকাদের। হাজির ছিলেন দুই পোষ্যসহ দেবের গোটা পরিবার, ছোটবেলার বন্ধুরা এমনকি অফিসের কর্মীরাও। কিন্তু দেবের জীবনে সেই বিশেষ মানুষটির অর্থাৎ রুক্মিণী মৈত্রকে এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি! যা নিয়ে জল্পনা চললেও দেব নিজেই জানিয়েছেন রুক্মিণীর না আসার কারণ।
তিনি জানান, “রুক্মিণী এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছে। সেখানেই কাজের পর কাজ। আর সেই কারণেই এই অনুষ্ঠানের অংশ হতে পারেনি।”
‘ধূমকেতু’ মুক্তির পর সাধারণের কটূক্তির শিকার হতে হয়েছিল রুক্মিণীকে। নেমে এসেছিল কুৎসিত আক্রমণ। তা সত্ত্বেও রুক্মিণী জানিয়েছিলেন, দেবের পাশেই আছেন তিনি। কদর্য আক্রমণের কারণে প্রকাশ্যেই রুক্মিণীর কাছে ক্ষমাও চেয়েছিলেন দেব। যদিও হাসিমুখে রুক্মিণী জানিয়েছিলেন, ‘দেবকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না।”

Post Views: 98

Continue Reading

Previous: পাঁসকুড়া বিষ্ণু-কর্মী পুজোর মেলায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত অন্তত ১০
Next: চালু হল জিএসটি ২.০, কোন কোন জিনিসের দাম কমছে ?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.