Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চালু হল জিএসটি ২.০, কোন কোন জিনিসের দাম কমছে ?

চালু হল জিএসটি ২.০, কোন কোন জিনিসের দাম কমছে ?

Online Desk সেপ্টেম্বর 22, 2025
GST.jpg

ওঙ্কার ডেস্ক : কার্যকর হল জিএসটি দ্বিতীয় প্রজন্ম (2nd Generation)। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে গাড়ি, ইলেকট্রনিক্স, ওষুধ, একাধিক পণ্যের দাম কমল। যদিও উপভোক্তারা এর সঠিক সুবিধা কতটা এবং কবে থেকে পাবেন তা নিয়ে সংশয় দেখা দেখা দিয়েছে। ইতিমধ্যে বিক্রেতারা বলতে শুরু করেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে তেমন হেরফের হবে না।

এর আগে রবিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে একে নবরাত্রির উপহার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নয়া হারে জিএসটি লাগু হলে দেশের গরীব, মধ্যবিত্ত, যুব সম্প্রদায়, কৃষক, মহিলা, ব্যবসায়ী, উদ্যোগপতি সবাই উপকৃত হবেন।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেন, ‘নবরাত্রির প্রথম দিন থেকে দেশ আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ ও বড় পদক্ষেপ নিচ্ছে’। তিনি বলেন, নবরাত্রির প্রথম দিন ২২ সেপ্টেম্বর সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস লাগু হয়ে যাবে। এবার নবরাত্রির উৎসবকে তিনি জিএসটি সাশ্রয় উৎসব হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “আমাদের দেশের গরীব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যুব, কৃষক, মহিলা, ব্যবসায়ী, উদ্যোগপতি, সবার এই সাশ্রয় উৎসবে লাভ হবে। অর্থাৎ উৎসবের এই মরসুমে সবার মুখ মিষ্টি হবে। দেশের প্রত্যেক পরিবারে খুশি বাড়বে। আমি দেশের কোটি কোটি পরিবারকে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস এর বা এই সাশ্রয় উৎসবের অনেক অনেক অভিনন্দন জানাই।”
এবছর স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশে ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসী খুব শীঘ্রই উপহার পেতে চলেছেন বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন জিএসটি কমানো হবে। প্রধানমন্ত্রীর কথা মতো পরে নয়া কাঠামোর জিএসটি ব্যবস্থার ঘোষণা করা হয়।

এবার দেখে নেওয়া যাক কোন কোন জিনিস সস্তা হচ্ছে

ওষুধের ক্ষেত্রে ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে জিএসটি। জিএসটি থাকছে না ক্যানসার, জেনেটিক ও রেয়ার ডিজিজ এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে। জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে- চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি ও ডায়াগনস্টিক কিটে।

গাড়ির জিএসটি নামানো হয়েছে ১৮ শতাংশে। বেশ কয়েকটি সংস্থা ইতিমধ্যেই দাম কমানোর কথা ঘোষণা করেছে। দু’চাকার যানবাহনের ক্ষেত্রেও জিএসটি ১৮ শতাংশ হয়েছে।
হেয়ার অয়েল, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্টের মতো দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের ক্ষেত্রে জিএসটি ৫ শতাংশ করা হয়েছে। একই হারে জিএসটি রাখা হয়েছে টেলকম পাউডার, ফেস পাউডার, শেভিং ক্রিম, আফটার শেভ লোশনে।

হেলথ ক্লাব, স্যালোঁ, নাপিত, ফিটনেস সেন্টার ও যোগা সেন্টারের সার্ভিসেও জিএসটি ৫ শতাংশ করা হয়েছে। ঘি, পনির, মাখন, নোনতা খাবার, কেচআপ, জ্যাম, শুকনো ফল, কফি, আইসক্রিমের দাম কমছে। দাম কমবে টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ডিশওয়াশারের। ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে সিমেন্টে।

প্রধানমন্ত্রীর দাবি, এই নতুন জিএসটির ফলে দেশের মানুষ একদিকে যেমন সাশ্রয় হবে, তেমনি দেশীয় শিল্পও আরও মজবুত হওয়ার সম্ভাবনা।

Post Views: 155

Continue Reading

Previous: টলিউড অভিনেতা দেবের কেরিয়ারে কুড়ি বছর উদযাপনে পাশে নেই রুক্মিণী, নেপথ্যে কারণ কী?
Next: খাইবার পাখতুনখোয়া গ্রামে পাক বিমান বাহিনীর ৮টি বোমা হামলায় নিহত ৩০

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.