Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দেবের সঙ্গে একই ফ্রেমে দুই নায়িকা, অনুরাগীরা কাকে এগিয়ে রাখলেন?

দেবের সঙ্গে একই ফ্রেমে দুই নায়িকা, অনুরাগীরা কাকে এগিয়ে রাখলেন?

Online Desk সেপ্টেম্বর 8, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা দেবের পরপর দু’টো ছবি মুক্তি পাচ্ছে। ১৪ অগস্ট মুক্তি পেল ‘ধূমকেতু’। সেই ছবির প্রচারে ১০ বছর পর নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নজরুল মঞ্চে নেচেছিলেন দেব। দেব আর শুভশ্রী জুটির বেশ কিছু হিট গান আছে। সেই গানের সঙ্গে নাচের সময়ই নায়িকার সঙ্গে নায়কের একটা দারুণ মুহূর্ত ক্যামেরাবন্দিও হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই মুহূর্তটি। শুভশ্রীর মুখে ছিল হাসি। সেই ছবিতে দেবের হাসিও স্পষ্ট।
চলতি বছর পুজোয় মুক্তি পেতে চলেছে দেব অভিনীত বিগ বাজেটের ছবি ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই ছবির প্রচার শুরু করে দিয়েছেন দেব। বেঙ্গল ট্যুরে তাঁর সঙ্গে আছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার বা ইধিকা পালের মতো তারকারা। ছবিতে দেব আর ইধিকার রোম্যান্টিক গানটি ইতিমধ্যেই চর্চিত হয়েছে। বেঙ্গল ট্যুরে গিয়ে মঞ্চে সেই গানের সঙ্গে নাচের সময় এবার দেবের সঙ্গে ইধিকার যে মুহূর্ত তৈরি হলো, তার সঙ্গেই নায়কের অনুরাগীরা আগের মুহূর্তের মিল পেয়েছেন।
অনুরাগীরা দু’টো মুহূর্তের মধ্যে তুলনা শুরু করেছেন। মন্তব্যে একজন অনুরাগী লিখেছেন, ”দেশু জুটির মুহূর্তটা ভুলতে পারিনি। দেবের পাশে ইধিকা এসে দাঁড়ালে এই জুটিকে কি দেবী হ্যাশট্যাগ দেওয়া যায়? দেবের পাশে ইধিকাকে দারুণ দেখতে লাগছে। তবে এটা ঠিক, দেবের পাশে শুভশ্রীকে সেরা লাগে।” আরও এক অনুরাগীর বক্তব্য, ”মঞ্চে যেভাবে দেব নায়িকাদের সঙ্গে পারফর্ম করছেন, সেটা দেখতে খুবই ভালো লাগছে।” একজন আবার প্রশ্ন করেছেন, কবে দেব-শুভশ্রী জুটিকে একসঙ্গে ছবিতে দেখা যাবে? সব মিলিয়ে দেবের নায়িকাদের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা তুঙ্গে।

Post Views: 115

Continue Reading

Previous: প্রকাশ্যে কেঁদে উঠলেন রাজ, প্রতারণার অভিযোগে বিপাকে শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা
Next: অগ্নিগর্ভ নেপাল ! পুলিশের গুলিতে মৃত্যু বেড়ে ১৭, মন্ত্রিসভার জরুরি বৈঠক

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026
NABANNA-1.jpg

রাষ্ট্রপতির বঙ্গ সফরে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি, শাহের মন্ত্রককে রিপোর্ট পাঠাল নবান্ন

Online Desk মার্চ 10, 2026
Untitled-v.png

বেলুড়মঠ-দক্ষিণেশ্বরে পূজো দিলেন জ্ঞানেশ কুমার, ফের উড়ল কালো পতাকা উঠল গো-ব্যাক স্লোগান

Online Desk মার্চ 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026
death-leg.jpg

গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, নিহত ৭ শ্রমিক, আশঙ্কাজনক ৪

Online Desk মার্চ 10, 2026
GYANESH.jpg

বঙ্গ সফরের শেষ দিনেও ঠাসা বৈঠক জ্ঞানেশ কুমারের, বিকেলে ফিরবেন দিল্লিতে

Online Desk মার্চ 10, 2026
trump.jpg

ইরানে যুদ্ধ শেষ বলেও ডিগবাজি খেলেন ট্রাম্প, যুদ্ধ শেষ করবে ইরানই, হুঁশিয়ারি তেহরানের

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.