Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রকাশ্যে কেঁদে উঠলেন রাজ, প্রতারণার অভিযোগে বিপাকে শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা

প্রকাশ্যে কেঁদে উঠলেন রাজ, প্রতারণার অভিযোগে বিপাকে শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা

Online Desk সেপ্টেম্বর 8, 2025
x6y6.png

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন যাবত সময় ভাল যাচ্ছে না শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রার। তাঁদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, যার ফলে বিপাকে পড়েছে তারকাদম্পতি। সম্প্রতি নিজের বান্দ্রার রেস্তরাঁ নিয়েও প্রবল আলোচনায় চলে আসেন অভিনেত্রী। এর মাঝে, প্রকাশ্যে কেঁদে উঠলেন রাজ।
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রাজের দ্বিতীয় ছবি ‘মেহর’। কেবল দেশে নয়, বিদেশেও মুক্তি পেয়েছে এই ছবি। রাজ আগেই জানিয়েছিলেন, এই ছবির প্রথম দিনের সম্পূর্ণ আয় তিনি বন্যাকবলিত পঞ্জাবে দান করবেন। রাজের এই উদ্যোগ, মন কেড়েছে নেটাগরিকদের। তবে বেশির ভাগ ক্ষেত্রেই রাজের কাজ নেটাগরিকদের খুব একটা মন জিততে পারেনি। কিন্তু এ ক্ষেত্রে উল্টোটাই ঘটল। শিল্পপতিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

তবে শুধু টাকা দিয়ে দায়িত্ব সারেননি রাজ। একেবারে বন্যাবিধস্ত পঞ্জাবে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন নিজেই। তিনি সেখানে যাওয়ার পথে একটি ভিডিয়ো করে বলেন, ‘‘জীবনে অনেক ওঠাপড়া দেখেছি। ভিতরে থেকে ভেঙে পড়েছি অনেক সময়। কিন্তু শেষ হয়ে যাইনি। পঞ্জাবের অবস্থাও তেমন। আমরা ভেঙে গিয়েছি, কিন্তু শেষ হইনি।’’ এই ভিডিয়োতেই তাঁকে অঝোরে কাঁদতে দেখা যায়। ভিডিয়োতে তিনি এও জানান, পঞ্জাবের ঘুরে দাঁড়ানোর জন্য পঞ্জাবীরাই ষথেষ্ট, অন্য কারও প্রয়োজন নেই।

Post Views: 141

Continue Reading

Previous: কৃষ ৪ নিয়ে বড় আপডেট দিলেন রাকেশ রোশন, কবে হচ্ছে ছবির শুটিং?
Next: দেবের সঙ্গে একই ফ্রেমে দুই নায়িকা, অনুরাগীরা কাকে এগিয়ে রাখলেন?

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.