Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আইসিইউ থেকে ছাড়া পেলেন দীপিকা, কেমন আছেন অভিনেত্রী?

আইসিইউ থেকে ছাড়া পেলেন দীপিকা, কেমন আছেন অভিনেত্রী?

Online Desk জুন 7, 2025
gbfb.png

ওঙ্কার ডেস্ক: যকৃতে টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী দীপিকা কক্কর। চিকিৎসকেরা জানিয়েছিলেন, দ্বিতীয় পর্যায়ের ক্যানসার হয়েছে তাঁর। তিন দিন আগে টানা ১৪ ঘণ্টা অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। যকৃতে টিউমারের পাশাপাশি পিত্তথলিতে পাথর ধরা পড়ে তাঁর। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম জানান, পিত্তথলি এবং যকৃতের কিছু অংশও বাদ দিতে হয়েছে। এখন বিপন্মুক্ত দীপিকা। ইদের আগের দিনই আইসিইউ থেকে নিজস্ব কেবিনে স্থানান্তর করা হয়েছে দীপিকাকে।
অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে শোয়েব সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, “ইদের আগের দিন চিকিৎকেরা দীপিকাকে আইসিইউ থেকে স্থানান্তর করেছেন। নিজস্ব কেবিনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিন দিন দীপিকা আইসিইউ-তে ছিল। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হওয়ায় চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন।”

দীপিকা দ্বিতীয় পর্যায়ের যকৃত ক্যানসারে আক্রান্ত খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডের পাশাপাশি উদ্বিগ্ন অভিনেত্রীর অনুরাগীরাও। শোয়েব এদিন ঈশ্বরের পাশাপাশি সকলকে ধন্যবাদ জানান। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন দীপিকা। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আগের মতো কাজ করতে পারবেন অভিনেত্রী। যকৃতের যেটুকু অংশ ক্যানসারের কারণে বাদ দিতে হয়েছে তা আবার নিজে থেকেই তৈরি হয়ে যাবে। এই নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।

Post Views: 456

Continue Reading

Previous: নীল-তৃণার বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, জন্মদিনে শহরে ফিরলেন অভিনেতা
Next: মালদায় বন্যাত্রাণের টাকা লুট, অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.