Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নীল-তৃণার বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, জন্মদিনে শহরে ফিরলেন অভিনেতা

নীল-তৃণার বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, জন্মদিনে শহরে ফিরলেন অভিনেতা

Online Desk জুন 7, 2025
gfdhg.png

ওঙ্কার ডেস্ক: ফেব্রুয়ারি মাস থেকে অভিনেতা নীল ভট্টাচার্য আর অভিনেত্রী তৃণা সাহার বিচ্ছেদের জল্পনা খবরের শিরনামে। তখনই বিষয়টা খোলসা করেন নীল-তৃণা। নীল বলেছিলেন, ”আমার আর তৃণার বিয়েতে সমস্যা হচ্ছে, সেটা আমরা তো বলিনি। অথচ খবর হয়েছে। কিন্তু স্পষ্ট করে দিই, এই খবরের কোনও সত্যেতা নেই।’’ তৃণার বলেছিলেন, ”আমার নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। তার মধ্যেত এই সংক্রান্ত ফোন আসায় সমস্যােয় পড়ছি।’’ নীল-তৃণার সঙ্গে কথা বলে বোঝা গিয়েছিল, তাঁদের সম্পর্ক এখনও অটুট। তৃণা আবার শুটিং ফ্লোর থেকে নীলকে ঠিক সময়ে লাঞ্চ সেরে নিতে বললেন। তাঁরা মাঝে-মধ্যে আলাদা থাকেন, তাই নিয়েই জল্পনা।
নীল যোগ করেছিলেন, ”আমাদের চুক্তির বিয়ে নাকি ভাঙছে! চুক্তির বিয়ে কী, তাই জানি না।” যে বিচ্ছেদ ঘিরে, সোশ্যাল মিডিয়ায় কথার পিঠে কথা, আসল কথা হলো, সেই বিয়েটা ভাঙছে না, মচকাচ্ছে না এখনও! মার্চ মাসে এসব কথা বলার পর মুম্বই শহরে পাড়ি দিয়েছেন নীল। সেখানে ডান্স ক্লাস করছেন। নিজেকে অভিনেতা হিসাবে আরও উন্নত করার চেষ্টায় রয়েছেন। এদিকে তৃণা কলকাতায় ব্যস্ত ধারাবাহিকের শুটিং নিয়ে। নীল শহর ছাড়ার সময়ে বলে গিয়েছিলেন, তৃণাকে মিস করবেন। তবে নীল শহর ছাড়তেই আবারও তাঁদের বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়েছে।
খবর হলো, এবার জন্মদিন সেলিব্রেট করতে নীল শহরেই ফিরলেন। তাঁর নতুন মিউজিক ভিডিয়ো আসছে। পার্ক স্ট্রিটে নীলের জন্মদিন সেলিব্রেট করতে একটা বিশেষ পার্টির আয়োজন করেছেন তৃণা। নীলের জন্য সবটাই সারপ্রাইজ রাখতে চাইলেন অভিনেত্রী। এমন উদযাপনের রাতে যে দম্পতির মধ্যে প্রেম বাড়বে, তা আঁচ করা যায়।

Post Views: 415

Continue Reading

Previous: আপাতত বাংলা থেকে বিরতি, পাকাপাকিভাবে হিন্দি ধারাবাহিকেই কাজ করবেন ক্রুশল?
Next: আইসিইউ থেকে ছাড়া পেলেন দীপিকা, কেমন আছেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.