Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • আপাতত বাংলা থেকে বিরতি, পাকাপাকিভাবে হিন্দি ধারাবাহিকেই কাজ করবেন ক্রুশল?

আপাতত বাংলা থেকে বিরতি, পাকাপাকিভাবে হিন্দি ধারাবাহিকেই কাজ করবেন ক্রুশল?

Online Desk জুন 7, 2025
hgfhjzgd.png

ওঙ্কার ডেস্ক: একটা সময় বাংলা টেলিভিশনে তাঁর অভিনয়ে মন কেড়েছিল দর্শকের। তবে অনেকদিন হল নিয়মিতভাবে অভিনেতাকে ক্রুশল আহুজাকে আর বাংলা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন না দর্শক। কারণ, আপাতত বাংলা টেলিভিশন দুনিয়া থেকে বিরতি নিয়েছেন ক্রুশল।
বর্তমানে একের পর এক হিন্দি টেলিভিশনে কাজ করে চলেছেন তিনি। সদ্য শেষ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ঝনক’ এর কাজ। গুঞ্জন শোনা যাচ্ছে, সেই ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই ফের এক হিন্দি ধারাবাহিকের কাজে হাত দিচ্ছেন ক্রুশল। এই জল্পনার জেরেই ক্রুশলের অনুরাগীরা প্রশ্ন তুলছেন, তাহলে কি আর অভিনেতা আপাতত টলিপাড়ায় ফিরবেন না? এখন কি তাহলে পাকাপাকিভাবে মুম্বইতেই কাজ করবেন তিনি? যদিও এই নিয়ে অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ‘কি করে বলব তোমায়’ বাংলা ধারাবাহিকে স্বস্তিকার সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্রুশল। সেই ধারাবাহিক দর্শকের খুবই পছন্দ হয়েছিল। তারপর ‘রিস্তো কা মাঞ্ঝা’, ‘ঝনক’-এর মতো হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন ক্রুশল। এবার এতটুকু বিরতি না নিয়েই নাকি আগামী ধারাবাহিকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, পালকি মলহোত্রার প্রথম ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে একাধিক হিন্দি ধারাবাহিকে পালকি কার্যকরী পরিচালক হিসাবে কাজ করেছেন। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে সেই ধারাবাহিকেই দেখা যাবে ক্রুশলকে.

Continue Reading

Previous: ‘২৬শের এপ্রিলে নির্বাচন, ঘোষণা ইউনূসের, “জামাতের কথায় চলছে সরকার”, জানালো বিএনপি
Next: নীল-তৃণার বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, জন্মদিনে শহরে ফিরলেন অভিনেতা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.