Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর! ‘ওঁর জন্য প্রার্থনা করবেন…’ লিখলেন শোয়েব ইব্রাহামি

ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর! ‘ওঁর জন্য প্রার্থনা করবেন…’ লিখলেন শোয়েব ইব্রাহামি

Online Desk জুন 3, 2025
jhj.png

ওঙ্কার ডেস্ক: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা কক্কর ও তাঁর স্বামী শোয়েব ইব্রাহামি। আগেই জানা গিয়েছে, যকৃতে টিউমার হয়েছে দীপিকার, সব থেকে বড় চিন্তার বিষয়ে, সেই টিউমারে ক্যানসারের আক্রান্ত। দিন কয়েক আগেই দীপিকার স্বামী শোয়েব জানিয়েছিলেন তাঁর চিকিৎসা এখনই শুরু করা যাচ্ছে না। এ দিকে দীপিকার যকৃতের বাঁ দিকে যে টিউমারটি ধরা পড়েছিল তা যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু অস্ত্রোপচারে দেরি হচ্ছে। চিকিৎসকেরা এখনও তেমন কিছুই করে উঠতে পারেননি। কারণ, এখনও বেশ কিছু শারীরিক পরীক্ষা প্রয়োজন। সেগুলি শেষ না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার করতে পারছেন না চিকিৎসকেরা।
এর মাঝেই শোয়েব জানান, আপনারা সকলে দীপিকার জন্য প্রার্থনা করুন। জানা গিয়েছে, মঙ্গলবারই হবে দীপিকার অস্ত্রোপচার। বেশ খানিকটা সময় লাগবে অস্ত্রোপচার শেষ করতে। অভিনেত্রী অনুরাগীরা এমনিতেই উদ্বেগে রয়েছেন। তাঁদের উদ্দেশ্যে শোয়েব লেখেন, ‘‘দীপিকার অস্ত্রোপচার হচ্ছে মঙ্গলবার। দীর্ঘ সময় ধরে চলবে। আপনারা সকলে ওঁর জন্য প্রার্থনা করবেন। ওঁর সকলের প্রার্থনার দরকার।’’ তবে দীপিকার স্বামী শোয়েব জানান, স্বস্তির খবর একটাই ক্যানসার রয়েছে শুধু ওই টিউমার অংশেই। শরীরের অন্যত্র কোথাও ছড়ায়নি।
অভিনেত্রীর ছেলের বয়স এখনও এক বছরও হয়নি। মাতৃদুগ্ধই পান করে সে। পরিবারের অন্য সদস্যদের মধ্যেই বড় হচ্ছে একরত্তি। মাকে যেতে হচ্ছে চিকিৎসার জন্য। এই পরিস্থিতিতে বেশ খানিকটা ভেঙে পড়েছেন দীপিকার স্বামী শোয়েব। তবে সকলের প্রার্থনায় যে তিনি সুস্থ হয়ে উঠবেন, এই প্রত্যাশা রাখেন দীপিকা ও তাঁর পরিবারের সদস্যরা।

Post Views: 346

Continue Reading

Previous: ‘অপারেশন সিঁদুর’ এর পর প্রথম জম্মুকাশ্মীরে প্রধানমন্ত্রী, সূচনা করতে পারেন বন্দে ভারত ট্রেনের
Next: মুদি দোকান থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিদেশী মদ , গ্রেফতার ১

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.