Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপারেশন সিঁদুর’ এর পর প্রথম জম্মুকাশ্মীরে প্রধানমন্ত্রী, সূচনা করতে পারেন বন্দে ভারত ট্রেনের

‘অপারেশন সিঁদুর’ এর পর প্রথম জম্মুকাশ্মীরে প্রধানমন্ত্রী, সূচনা করতে পারেন বন্দে ভারত ট্রেনের

Online Desk জুন 3, 2025
20250515_145201.jpg

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছ গোটা দেশকে। সেই হামলার জবাবে ভারতের সেনাবাহিনী অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে গত ৭ মে। বড় ধরণের এই অপারেশন এর পর প্রথম জম্মুকাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে কাটরা থেকে বন্দে ভারত ট্রেনের সূচনা করতে পারেন তিনি।

যদিও প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। তবে সূত্রের খবর, দেশের প্রশাসনিক প্রধানের সফর ঘিরে চূড়ান্ত প্রশাসনিক ব্যস্ততা কাটরায়। অনুষ্ঠানের জন্য এবং নিরাপত্তার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আগে পরিষেবাটি উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করা হয়। রেলের এক কর্তা এ বিষয়ে বলেন, ‘তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রধানমন্ত্রী মোদী শীঘ্রই ঐতিহাসিক কাটরা-কাশ্মীর বন্দে ভারত ট্রেন উদ্বোধন করতে চলেছেন। সম্ভাব্য তারিখ ৬ জুন বলে মনে করা হচ্ছে, অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী মোদী ওই দিন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে অংশ নেবেন।’

উল্লেখ্য আগামী ৯ জুন তৃতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি। ওই বিশেষ দিন ঘিরে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রের শাসকদলের। সূত্রের খবর, সরকার চাইছে ৯ জুনের আগেই এই কর্মসূচি সম্পন্ন করতে।

Post Views: 267

Continue Reading

Previous: নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে গ্যাস কিনে ভারতে আনছে আদানি? তদন্তে মার্কিন বিচার বিভাগ
Next: ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর! ‘ওঁর জন্য প্রার্থনা করবেন…’ লিখলেন শোয়েব ইব্রাহামি

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.