Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে গ্যাস কিনে ভারতে আনছে আদানি? তদন্তে মার্কিন বিচার বিভাগ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে গ্যাস কিনে ভারতে আনছে আদানি? তদন্তে মার্কিন বিচার বিভাগ

Online Desk জুন 3, 2025
IMG-20250603-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক : দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল। তার মধ্যে অন্যতম হল ইরান থেকে তেল কিংবা পেট্রোকেমিক্যাল পণ্য কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছিল যে দেশ ইরানের কাছ থেকে এই সমস্ত পণ্য কিনবে সেই দেশটির উপরেও নিষেধাজ্ঞার কোপ পড়তে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। ট্রাম্প প্রশাসনের এমন হুঁশিয়ারির পরে এবার অভিযোগ উঠল ভারতের শিল্পপতি গৌতম আদানি ইরান থেকে গ্যাস কিনছে বলে। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারবিভাগীয় দফতর।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিল জার্নাল’-এর রিপোর্টে দাবি করা হয়েছে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পারস্য উপসাগর দিয়ে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি নিয়ে জাহাজ আসছে গুজরাতের মুন্দ্রা বন্দরে। যদিও এই ধরণের অভিযোগ স্পষ্ট ভাবে অস্বীকার করেছে গৌতম আদানির সংস্থা। শুধু তাই নয় সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই চেষ্টা বলে দাবি তাদের।

গৌতম আদানির সংস্থার তরফে বা হয়েছে, ‘নিষেধাজ্ঞা না মানার অভিযোগ আমরা খারিজ করে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের তদন্তের বিষয়েও আমাদের জানা নেই।’ শুধু তাই নয় ইরানের কোনও জাহাজকে নিয়ন্ত্রণ বা পরিচালনা আদানি গোষ্ঠী করে না বলে জানানো হয়েছে। তাদের আরও দাবি, আদানি গোষ্ঠীর তৃতীয় কোনও পক্ষের মাধ্যমে তেল কেনে। যে জাহাজে তেল আনা হয় সেগুলির নথি যাচাই করা হয় সোহার কিংবা ওমান বন্দরে। তাই এ ক্ষেত্রে তাদের করার কিছু থাকে না।

Post Views: 163

Continue Reading

Previous: আইপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন, সৌরভের ফেভারিট কে!দেখে নিন সম্ভাব্য একাদশ দুই দলের
Next: ‘অপারেশন সিঁদুর’ এর পর প্রথম জম্মুকাশ্মীরে প্রধানমন্ত্রী, সূচনা করতে পারেন বন্দে ভারত ট্রেনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.