Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দীপিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এক্স হ্যান্ডেলে বিস্ফোরক সন্দীপ রেড্ডি ভাঙ্গা

দীপিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এক্স হ্যান্ডেলে বিস্ফোরক সন্দীপ রেড্ডি ভাঙ্গা

Online Desk মে 27, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এরপর থেকেই পরিচালক ও নায়িকার মধ্যে চলছে টানাপড়েন। দীপিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন পরিচালক। এবার নায়িকার বিরুদ্ধে আরও বড় অভিযোগ আনলেন পরিচালক।
এক্স হ্যান্ডেলে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা দীপিকার বিরুদ্ধে ছবির গল্প ফাঁস করার অভিযোগ এনেছেন তিনি। নাম না করে দীপিকাকে নিয়ে নানা মন্তব্য করেছেন পরিচালক। তিনি লিখেছেন, ” কোনও অভিনেতা বা অভিনেত্রীকে স্ক্রিপ্ট শোনানোর সময় আমি ভরসা রাখি যে তিনি কখনই গল্প বাইরে ফাঁস করবেন না। ছবি না করলেও না। কিন্তু তুমি বুঝিয়ে দিলে যে তুমি মানুষ হিসাবে ঠিক কেমন।” পরিচালক আরও লেখেন, “তোমার নারীবাদী মনোভাব বোধহয় তোমাকে এটাই শেখায়।” শোনা গেছে কয়েকদিন আগেই নাকি ফাঁস হয়েছে ‘স্পিরিট’ ছবির গল্প। এমনটা জানতে পারার পর থেকেই ক্ষুব্ধ পরিচালক।
সমস্ত কিছু ঠিক থাকার পরেও ‘স্পিরিট’ ছবি থেকে আচমকাই সরে দাঁড়ান দীপিকা। পরিচালকের দাবি, এই ছবির জন্য দিনে মাত্র ছয় ঘণ্টা শুটিং করবেন বলে জানান দীপিকা। এর ফলে শুটিংয়ের দিন বেড়ে যাওয়ায় পারিশ্রমিকও বাড়ত। এইসব নানা জটিলতার কারণেই ছবি থেকে সরে যান দীপিকা। যদিও দর্শক আশায় বুক বেঁধেছিলেন যে ‘কল্কি২৮৯৮’ ছবির পর ফের এই ছবিতে দীপিকা-প্রভাস জুটিকে দেখতে পাবেন, তবে তা আর সম্ভব নয়। জানা গিয়েছে, ‘স্পিরিট’ ছবিতে দীপিকার জায়গায় অভিনয় করবেন তৃপ্তি দিমরি। এর আগে ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করেছেন তৃপ্তি। ফের পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তৃপ্তিও।

Post Views: 429

Continue Reading

Previous: বাড়ছে করোনা আতঙ্ক , মালদায় দুই বছরের শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস
Next: চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.