Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মে 27, 2025
ssc-mamata.jpg

ওঙ্কার ডেস্ক : নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন ২১ দিনে পড়ল। আজই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা। বিকাশভবনে সেই চিঠি জমা দেওয়া হবে বলেও জানান চাকরিহারারা। এর মধ্যেই মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করে জানালেন, “চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন।” এই বার্তা মুখ্যমন্ত্রী নিজেই ফেসবুকে পোস্ট করেন এবং সবাইকে নজর রাখার অনুরোধ জানান তাঁর ফেসবুক পেজে।

অন্যদিকে, চাকরিহারা শিক্ষকদের একাংশ এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি, অযোগ্য প্রার্থীদের অবিলম্বে বরখাস্ত করতে হবে এবং নিয়োগ পরীক্ষার OMR শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে। শুধু আদালতেই নয়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করতে চাইছেন তাঁরা, তাঁদের দুঃখ-অভিযোগ জানাতে।

সোমবার Ssc মামলা নিয়ে আলোচনায় বসতে চেয়েছিলেন শিক্ষক শিক্ষিকারা। তারপরই শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারীদের। বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী চাকরিরা শিক্ষক শিক্ষিকারা জানিয়ে দেন, তারা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চায়। শিক্ষা সচিবের পক্ষ থেকে যতটুকু বক্তব্য রাখার তারা দিয়েছেন, তবে এই বৈঠকের কোন রফাসূত্র বের হয়নি এমনটাই দাবি করছিলেন শিক্ষক শিক্ষিকারা। তারপরই মঙ্গলবার বৈঠকের কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এই আইনি লড়াই এবং আন্দোলনের পথ কতদূর এগোবে, তা সময় বলবে। তবে আজ বিকেলের মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের দিকে এখন সবার নজর।

Post Views: 136

Continue Reading

Previous: দীপিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এক্স হ্যান্ডেলে বিস্ফোরক সন্দীপ রেড্ডি ভাঙ্গা
Next: বড় সাফল্য ধুবুলিয়া থানার, গাড়ির নিচে লুকোনো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.