Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বড় সাফল্য ধুবুলিয়া থানার, গাড়ির নিচে লুকোনো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ

বড় সাফল্য ধুবুলিয়া থানার, গাড়ির নিচে লুকোনো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ

Online Desk মে 27, 2025
NADIA-GANJA.png

নিজস্ব সংবাদদাতা,
কৃষ্ণনগর: গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কৃষনগর ১২ নম্বর জাতীয় সড়কে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো পুলিশ । পুলিশ সূত্রে খবর, গাড়ির নিচে লুকিয়ে রাখা ছিল প্রায় ৫৯ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার হয়েছে তিন যুবক।

ধুবুলিয়া থানার এক আধিকারিক জানান, “গোপন সূত্রে খবর পেয়েই আমরা রাতেই অভিযান শুরু করি। সন্দেহভাজন একটি চারচাকা গাড়িকে থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির তলার একটি গোপন চেম্বার থেকে গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করা হয়।” উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলেই অনুমান পুলিশের।

গ্রেফতার হওয়া তিন যুবকের নাম নূরনবী সরকার, প্রশান্ত সরকার ও সাইদুর রহমান। তিনজনকেই মঙ্গলবার আদালতে পেশ করা হয়। পাশাপাশি, পাচারে ব্যবহৃত গাড়িটিকেও আটক করেছে পুলিশ। ধৃতদের জেরা করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, এর আগেও একই রুট ধরে মাদক পাচার হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ধুবুলিয়া থানার পুলিশ।

Post Views: 298

Continue Reading

Previous: চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next: নিম্নচাপের জেরে দিঘা সহ-দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.