Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়, এখন কেমন আছেন তিনি?

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়, এখন কেমন আছেন তিনি?

Online Desk মে 20, 2025
dfsde.png

ওঙ্কার ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দিঙ্কয়েক আগে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রভাত রায়কে। কিডনি সংক্রান্ত সমস্যায় আগে থেকেই ভুগছিলেন তিনি। চলছিল ডায়ায়ালিসিসও। তার পর বাড়ি ফিরতেই শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ফের হাসপাতাসে ভর্তি করাতে হয় টলিউডের বর্ষীয়ান পরিচালককে। কন্যা একতা ভট্টাচার্য জানালেন বাবার শারীরিক অবস্থার কথা।
আগের থেকে এখন অনেকটাই স্থিতিশীল প্রভাতবাবু। রবিবার রাতে হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। শারীরিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। তবে শরীর বেশ দুর্বল। বয়স বাড়ার সঙ্গে প্রভাত রায়ের বার্ধক্যজনিত সমস্যাগুলো বাড়ছে বলেই জানিয়েছেন একতা। তিনি আরও বলেন, “লড়াকু মানসকতা বাবিকে ভেঙে পড়তে দেয়নি। আর আমাকেও এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার সাহস দিয়েছে।” গোটা সপ্তাহে প্রভাতবাবুর তিনটি ডায়ালিসিস হবে বলে জানা গিয়েছে।
এর আগে সংবাদমাধ্যমের কাছে একতা ভট্টাচার্য জানিয়েছিলেন, দিন দুয়েকের জন্য তিনি হায়দরাবাদে গিয়েছিলেন স্বামীর কাছে। দূরে গিয়েও ফোনে যোগাযোগ রেখেছিলেন বাবার সঙ্গে। কিন্তু রাতে ভিডিও কলে দেখে, পরিস্থিতি বেগতিক মনে হয় তাঁর। তারপরই প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন একতা এবং তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।

পরিচালক প্রভাত রায় বলতে ‘প্রতিদান’, ‘শ্বেত পাথরের থালা’, ‘লাঠি’, ‘পিতৃভূমি’, ‘শুভদৃষ্টি’, ‘যোদ্ধা’, ‘সেদিন চৈত্রমাস’-এর মতো সিনেমার কথা মনে পড়ে। বাংলার একাধিক তারকাকে সিনেমায় পরিচয় দিয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কার। এখন বয়সের ভার অনেকটাই। একাধিকবার অসুস্থতায় ভুগেছেন। তবে আবারও ঘুরে দাঁড়িয়েছেন। তবে এখনও বর্ষীয়ান পরিচালক চালিয়ে যাচ্ছেন ছবির বিষয় ভাবনা, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও সামলাচ্ছেন।

Post Views: 203

Continue Reading

Previous: পাকিস্তান পরমাণু হুমকি দেয়নি, সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করেনি মার্কিন যুক্তরাষ্ট্র, সংসদীয় কমিটিকে জানালেন মিস্রি
Next: এন্টালি লুটকাণ্ডে উদ্ধার হল ৩২ লক্ষ ৫০ হাজার টাকা

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানিদের উন্মাদ বলে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের!

Online Desk জুন 8, 2026
SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
trump-128000.jpg

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.