Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তান পরমাণু হুমকি দেয়নি, সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করেনি মার্কিন যুক্তরাষ্ট্র, সংসদীয় কমিটিকে জানালেন মিস্রি

পাকিস্তান পরমাণু হুমকি দেয়নি, সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করেনি মার্কিন যুক্তরাষ্ট্র, সংসদীয় কমিটিকে জানালেন মিস্রি

Online Desk মে 20, 2025
20250520_101120.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ড এবং তার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ চড়েছে। পহেলগাঁও হামলার জবাবে ৭ মে ভারতের সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এর পর থেকে দুই দেশের মধ্যে চলতে থাকে সংঘর্ষ। সেই সংঘর্ষে পাকিস্তানের তরফে পারমাণবিক হুমকি দেওয়া হয়েছিল কি না প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। অবশেষে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটিকে জানালেন ইসলামাবাদের তরফে কোনও পারমাণবিক হুমকি দেওয়া হয়নি।

সূত্রের খবর, মিস্রি জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ প্রচলিত অস্ত্রের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। উল্লেখ্য, বিদেশ সংক্রান্ত ওই সংসদীয় কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। রয়েছেন কংগ্রেসের রাজীব শুক্ল, দীপেন্দর হুডা, বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী, অরুণ গোভিল, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় সবার আগে ঘোষণা করেছিলেন দুই দেশ সংঘর্ষ থামাতে রাজি হয়েছে। তিনি দাবি করেছিলেন, দুই দেশের মধ্যে সংঘাত বন্ধ করতে তিনি বাণিজ্য প্রসঙ্গ ব্যবহার করেছিলেন। ভারত ও পাকিস্তানের সংঘাত থামাতে কেন তৃতীয় কোনও দেশ নাক গলাবে তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন অনেকে। ওই কমিটির আলোচনায় সে বিষয়টিও স্পষ্ট করেছেন মিস্রি। তিনি জানিয়েছেন, সংঘর্ষ থামাতে নয়াদিল্লি ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক ভাবে সিদ্ধান্ত নিয়েছে।

Post Views: 177

Continue Reading

Previous: সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পুর্বাভাস, দুই বঙ্গেই কালবৈশাখীর সম্ভাবনা
Next: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়, এখন কেমন আছেন তিনি?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.