Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট, আর্থিক জালিয়াতির শিকার ফারহান আখতার

লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট, আর্থিক জালিয়াতির শিকার ফারহান আখতার

Online Desk অক্টোবর 4, 2025
hgjh.png

ওঙ্কার ডেস্ক: বড়সড় আর্থিক জালিয়াতির শিকারে এবার ফারহান আখতার। দীর্ঘদিন যাঁকে বিশ্বাস করে পরিবারের সঙ্গে ছায়াসঙ্গীর মতো ছিলেন, সেই ব্যক্তিই কিনা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিল।
সূত্রের খবর, স্বনামধন্য চিত্রনাট্যকার তথা ফারহানের মা হানি ইরানির গাড়ি চালাতেন ওই ব্যক্তি। পরিবারের বিশ্বাসযোগ্য ড্রাইভার হিসাবেই পরিচিত ছিলেন। কিন্তু সম্প্রতি হানি ইরানির ম্যানেজার হিসেব মেলাতে গিয়ে যে আর্থিক লেনদেনের হদিশ পান, তাতে চোখ ছানাবড়া হওয়ার অবস্থা গোটা আখতার পরিবারের। জানা গিয়েছে, ফারহান আখতারের নামে একটি ক্রেডিট কার্ড ব্যবহার করতেন তাঁর মা। গাড়ির তেল ভরার জন্য বিশ্বাস করে সেই ক্রেডিট কার্ডই ড্রাইভার নরেশ সিংয়ের হাতে তুলে দিয়েছেন তিনি। কিন্তু একবারও টের পাননি যে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে!
ওই গাড়িচালক ফারহানের নামের ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট ১২ লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। আর এহেন কাণ্ডে নরেশকে সাহায্য করেছে বান্দ্রার পেট্রোল পাম্পের এক কর্মী। ইতিমধ্যেই উভয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হানি ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া। সম্প্রতি দিয়াই আবিষ্কার করেন যে, হানি ইরানির গাড়ির জন্য যেখানে ৩৫ লিটার পেট্রোলের প্রয়োজন হয়, সেখানে ৬২১ লিটার পেট্রোলের ‘ভুয়ো বিল’ জমা দিয়েছেন নরেশ।
জেরার মুখে নরেশ সিং জানিয়েছেন, ২০২২ সালে পরিবারের পুরনো গাড়িচালক সন্তোষ কুমার তাঁকে ৩টি ক্রেডিট কার্ড দিয়েছিলেন। সেই তিনটিই ফারহানের নামের। যদিও তিনি একটিমাত্র কার্ড ব্যবহার করে টাকা তোলার কথা জানিয়েছেন, তবে হানি ইরানির ক্ষুরধার ম্যানেজার ধরে ফেলেন যে, তিনটি ভিন্ন কার্ডের মাধ্যমে অতিরিক্ত জ্বালানি কিনেছেন তিনি। অভিযুক্ত এও স্বীকার করে যে, বছর তিনেক ধরে এইভাবেই টাকা তুলছেন তিনি। যাতে ধরা না পড়েন তাই অরুণ সিং নামে ওই পেট্রোল পাম্পের কর্মীকেও টাকা দিতেন বলে জানিয়েছেন। এরপরই পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে বলে খবর পাওয়া গিয়েছে।

Post Views: 125

Continue Reading

Previous: মণিপুরে কুকি মিজো গোষ্ঠীর কমান্ডার-ইন-চিফ সহ চার জঙ্গি গ্রেফতার
Next: ‘আমার ভাগ্য ভাল এত ভিন্ন ধরনের কাজে………’, হাতে নতুন কাজ নিয়ে কী জানালেন কাজল?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.