Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মণিপুরে কুকি মিজো গোষ্ঠীর কমান্ডার-ইন-চিফ সহ চার জঙ্গি গ্রেফতার

মণিপুরে কুকি মিজো গোষ্ঠীর কমান্ডার-ইন-চিফ সহ চার জঙ্গি গ্রেফতার

Online Desk অক্টোবর 4, 2025
manipur-indian-army.jpg

ওঙ্কার ডেস্ক:  মণিপুরে যৌথ নিরাপত্তা অভিযানে বড় সাফল্য। সেনা ও রাজ্য পুলিশের সমন্বিত অভিযানে ধরা পড়ল চিপ কুকি মিজো গোষ্ঠীর শীর্ষ জঙ্গি নেতা সহ আরও তিনজন। ধৃতদের মধ্যে অন্যতম স্বঘোষিত কমান্ডার-ইন-চিফ পাওখোলেন গুই, যিনি দীর্ঘদিন ধরে রাজ্যের পাহাড়ি এলাকা ও সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় ছিল বলে গোয়েন্দাদের দাবি।
সূত্রের খবর, একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় এবং সেই সময় গ্রেফতার হয় চার জঙ্গি। অভিযানে উদ্ধার হয়েছে কিছু সামরিক সরঞ্জাম ও যোগাযোগ ব্যবস্থা, যা জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত হত বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেনা ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। দীর্ঘ পরিকল্পনা ও নজরদারির পর অবশেষে ধরা পড়ে গোষ্ঠীর শীর্ষ নেতা।
পাওখোলেন গুইয়ের বিরুদ্ধে একাধিক হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন মনে করছে, তাঁর গ্রেফতারি উত্তর-পূর্ব ভারতের জঙ্গি নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, তাঁদের কাছ থেকে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক যোগাযোগের খোঁজ পাওয়া যাবে।
রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই গ্রেফতারি সেনা ও পুলিশের সমন্বিত পদক্ষেপে সন্ত্রাস দমনে বড় ধরনের সাফল্য । স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের অভিযান শুধু মণিপুর নয়, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সরবরাহ চক্র ও কার্যকলাপকে দুর্বল করে তুলবে।
ইতিমধ্যেই সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে এবং গ্রামাঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে। এই অভিযানের পর মণিপুরে শান্তি প্রক্রিয়া নতুন মাত্রা পেতে পারে বলেই আশা করছে প্রশাসন।

Continue Reading

Previous: ট্রাম্পের ঘোষণার পরেও গাজ়ায় ফের ইজরায়েলি হামলা ! ৭ জনের মৃত্যু, হামাসের সম্মতির পরও কি ভেস্তে গেল শান্তিপ্রক্রিয়া ?
Next: লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট, আর্থিক জালিয়াতির শিকার ফারহান আখতার

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.