Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১ মে শ্রমিক দিবসে মেগা মিটিং স্বরূপ বিশ্বাসের, টেকনিশিয়ানদের অসহযোগিতার শিকার সুদেষ্ণা রায়

১ মে শ্রমিক দিবসে মেগা মিটিং স্বরূপ বিশ্বাসের, টেকনিশিয়ানদের অসহযোগিতার শিকার সুদেষ্ণা রায়

Online Desk এপ্রিল 17, 2025
FotoJet-28.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর থেকেই টলিপাড়ার অন্দর মহলে টানাপোড়েন চলছে। একদিকে রয়েছে পরিচালক প্রযোজকদের কিছু অংশ, অন্যদিকে রয়েছে ফেডারেশন অর্থাৎ ছবির কলাকুশলীরা। খবরের শিরোনামে উঠে আসছে এই দুই দলের মধ্যে নানা সমস্যার কথা। আর সেখান থেকেই টলিপাড়ায় দেখা যায় অচলাবস্থা। সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও পরিচালকেরা দাবি করেন, ফেডারেশনের সমস্যা আবার কখনও বেঁকে বসেন উল্টো দিকে থাকা কলাকুশলীরা। এমনকি এই দুই পক্ষের লড়াই কোর্ট পর্যন্ত গড়িয়েছে।
এই অবস্থায় সিনেদুনিয়ার অন্দরের খবর, আগামী ১ মে শ্রমিক দিবসে মেগা মিটিং করতে চলেছে ফেডারেশনের সমস্ত কলাকুশলীরা। তাঁদের নিজেদের নানা অধিকার আদায়ের জন্যে কলাকুশলীদের কাজের অধিকার রক্ষার্থে মিটিং করা হবে। সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে, সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে, সমস্ত কুৎসার বিরুদ্ধে লড়তে চাইছে ফেডারেশনের কলাকুশলীরা।
প্রসঙ্গত, বুধবার পরিচালক সুদেষ্ণা রায় ছবির কাজে পড়েছে বাঁধা। পরিচালক নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও করেন। সেখানে তিনি জানান, ২০ বছর ধরে সঙ্গে থাকা প্রোডাকশন ম্যানেজার শুটিং শুরুর কয়েকদিন আগে হঠাৎ করে কাজ ছেড়ে দেন। বিষয়টি তিনি সেই প্রোডাকশন ম্যানেজার যে গিল্ডের সদস্য, সেই গিল্ড ও ফেডারেশনকে ইমেলের মাধ্যমে জানান। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। একে একে আরও কয়েকজন টেকনিশিয়ানও ছবিটি থেকে নিজেদের সরিয়ে নেন। ফেসবুক লাইভে এসে সুদেষ্ণা জানান, শুক্রবার থেকে শুটিং শুরুর কথা ছিল, কিন্তু টেকনিশিয়ানদের সহযোগিতা না পাওয়ায় সেটা সম্ভব হল না। বুধবার, তিনি যখন শুটিংয়ের জায়গায় যান তখন একটাও টেকনিশিয়ান সেখানে নেই। এমনকী আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ম্যানেজার সকলে সরে দাঁড়িয়েছেন।
এই প্রসঙ্গে পরিচালক সুদেষ্ণা রায় বলেন, “আমার মন একেবারেই ভালো নেই। কিছুই ভাবতে পারছি না। বলার অবস্থাতেও নেই। কিছু একটা ঘটতে পারে, মনে হয়েছিল। ফলাফল এমন হতে পারে সেটা ভাবতে পারেননি।

Post Views: 90

Continue Reading

Previous: ঠাকুরপুকুর কাণ্ডে নয়া মোড়, ৩০ এপ্রিল পর্যন্ত জেলেই থাকতে হবে পরিচালক ভিক্টোকে
Next: কুণাল কামরাকে গ্রেফতারের কোনও প্রয়োজন নেই, নির্দেশ বম্বে হাইকোর্টের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.