Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কুণাল কামরাকে গ্রেফতারের কোনও প্রয়োজন নেই, নির্দেশ বম্বে হাইকোর্টের

কুণাল কামরাকে গ্রেফতারের কোনও প্রয়োজন নেই, নির্দেশ বম্বে হাইকোর্টের

Online Desk এপ্রিল 17, 2025
zsgr.png

ওঙ্কার ডেস্ক: মাদ্রাজ হাই কোর্টের পর বম্বে উচ্চ আদালতে স্বস্তি পেলেন কুণাল কামরা। কৌতুকছলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলায় কমেডিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের হয় মুম্বইতে। বম্বে হাই কোর্ট জানিয়েছে, সংশ্লিষ্ট মামলায় কুণাল কামরাকে গ্রেপ্তার করার কোনও প্রয়োজন নেই।
বুধবার বিচারপতি সারাং কোটওয়াল এবং শ্রীরাম মোদকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেই শুনানি শেষেই বম্বে হাই কোর্টের তরফে এই মুহূর্তেই কুণাল কামরাকে গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে আদালত জানিয়েছে, “চূড়ান্ত রায় না বেরনো পর্যন্ত আবেদনকারীকে কোনওভাবেই গ্রেফতার করা যাবে না। উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে কৌতুক পরিবেশনের সময় ব্যাঙ্গ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন। মহারাষ্ট্র, তামিলনাড়ু মিলিয়ে একাধিক জায়গায় কৌতুকশিল্পীর বিরুদ্ধে দায়ের হয় মামলা। মাদ্রাজ উচ্চ আদালতে আগেই জামিনের আবেদন করে ছাড়পত্র পেয়েছিলেন কুণাল। এবার বম্বে হাই কোর্টে তরফেও কুণালকে স্বস্তি দেওয়া হল।
দিন কয়েক আগেই কৌতুক শিল্পী অভিযোগ করেন, মাদ্রাজ হাই কোর্টে জামিন পেলেও তাঁকে গ্রেফতার করার জন্য মুম্বই পুলিশ হানা দিচ্ছে। তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি থানায় এফআইআর দায়ের হয়েছে। সেই সব মামলায় কৌতুকশিল্পীকে তলব করে সমনও পাঠায় মুম্বই পুলিশ। সেই অভিযোগ থেকে নিস্তার পেতে তিনি তামিলনাড়ুর ভানুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদলতে জামিনের আবেদন করেন তিনি। কৌতুকশিল্পীকে আগাম জামিন দিয়েছে ওই আদালত। এবার বম্বে উচ্চ আদালত জানিয়ে দিল, কৌতুকশিল্পীকে গ্রেপ্তারের প্রয়োজন নেই।
কুণাল কামরার ঘনিষ্ঠ মহলের দাবি, শিণ্ডে ইস্যুতে কমপক্ষে ‘৫০০টি হুমকি ফোন’ পেয়েছেন তিনি। যে হোটেলে এই শো হয়েছিল, সেখানেও হামলা চালায় শিব সেনা সমর্থকরা। অন্যদিকে, আইনের পথে হেঁটে পরিস্থিতির মোকাবিলা করবেন বলেছিলেন কুণাল কামরা।

Post Views: 109

Continue Reading

Previous: ১ মে শ্রমিক দিবসে মেগা মিটিং স্বরূপ বিশ্বাসের, টেকনিশিয়ানদের অসহযোগিতার শিকার সুদেষ্ণা রায়
Next: ‘রেইড ২’ দুর্নীতির বিরুদ্ধে নতুন রণক্ষেত্রে আময় পট্টনায়েক, এবার শত্রু দাদা মনোহর ভাই

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.