Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘গৃহপ্রবেশ’এ এল দেবের শুভেচ্ছা বার্তা…, কি লিখলেন অভিনেতা?

‘গৃহপ্রবেশ’এ এল দেবের শুভেচ্ছা বার্তা…, কি লিখলেন অভিনেতা?

Online Desk জুন 14, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: শুক্রবার মুক্তি পেয়েছে ‘গৃহপ্রবেশ’। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত সিনেমার গল্প আবর্তিত হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘তিতলি’ চরিত্রকে ঘিরে। পাশাপাশি মুখ্য ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়,জীতু কমল, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ। ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করা ছবি প্রিমিয়ারে দেখে যখন সেলেব দর্শকদের চোখে জল, তখন সেই আবহেই দেবের শুভেচ্ছা বার্তা দ্বিগুণ মাত্রা যোগ করলো।
‘গৃহপ্রবেশ’-এর জন্য শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন দেব। চলতি সপ্তাহে তিন তিনটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। ‘গৃহপ্রবেশ’-এর সঙ্গে সেই তালিকায় ‘আপিস’ এবং ‘পক্ষীরাজের ডিম’ও রয়েছে। যদিও যে কোনও ছবি রিলিজের দিনই দেব সেই টিমকে শুভেচ্ছা জানান। তবে দেব-শুভশ্রী জুটির অনুরাগীরা মনে করছেন, ‘এটা স্পেশাল।’ এক্স হ্যান্ডেলে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করে টলিউড সুপারস্টার লিখেছেন, “আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য, খুব ভালো হোক!” উল্লেখ্য, সামনেই এই তিন জুটির সিনেমা ‘ধূমকেতু’ প্রায় নয় বছর বাদে প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে। আর তার প্রাক্কালেই শুভশ্রী, কৌশিককে ‘গৃহপ্রবেশ’-এর জন্য শুভেচ্ছাবার্তা দিলেন দেব। এদিকে ইন্দ্রদীপের ফ্রেমে শুভশ্রীর পারফরম্যান্স দেখে ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে। সেই সঙ্গেই দেবের ‘গৃহপ্রবেশ’ টুইট ঘিরে চর্চায় ‘ধূমকেতু’।
এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। নয় বছর আগে মুক্তির কথা ছিল যে ছবির, অবশেষে আইনি সমস্যা মিটিয়ে রিলিজ করতে চলেছে ১৪ আগস্ট। মাঝে দীর্ঘ সময় পেরলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনায় এখনও তুঙ্গে। সম্প্রতি শুভশ্রীও জানিয়ে দিয়েছেন যে, “সকলে অপেক্ষায় ছিলেন ‘ধূমকেতু’ কবে আসবে বলে। অবশেষে সেই ছবি আসছে ১৪ আগস্ট। এবং এখন আমি সত্যিই দেখতে চাই যে, দর্শকদের এই উন্মাদনা কতটা বড় আকার ধারণ করতে পারে।”

Post Views: 372

Continue Reading

Previous: বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪, আরও বাড়তে পারে নিহতের সংখ্যা
Next: লন্ডনে ময়নাতদন্তের পর দিল্লিতে আনা হবে সঞ্জয় কাপুরের মরদেহ, অপেক্ষায় করিশ্মা কাপুর ও দুই সন্তান

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.