Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪, আরও বাড়তে পারে নিহতের সংখ্যা

বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪, আরও বাড়তে পারে নিহতের সংখ্যা

Online Desk জুন 14, 2025
20250612_155031.jpg

ওঙ্কার ডেস্ক: গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৪। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমানটি ভেঙে পড়েছে, সেখানেই বহু মানুষের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের আগুনে ঝলসে গিয়েছেন নিহতরা। অহমদাবাদ সিভিল হাসপাতাল এবং বিজে মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন।

দুর্ঘটনাস্থল থেকে কারো হাত, কারো পা বা কারো দেহাংশ উদ্ধার হয়েছে। অনেকের সম্পূর্ণ দেহ পড়ে থাকলেও তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। দেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। নিহতদের পরিবারের কাছে ডিএনএ এর নমুনা চাওয়া হয়েছে। উল্লেখ্য, ১২ জুন, বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জনের। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাটে ভেঙে পড়ে। বিমানটি যেখান ভেঙে পড়ে সেখানে অনেকের মৃত্যু হয়েছে।

এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এক জন জীবিত রয়েছেন। ২৪২ জনের মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন ক্রু। বিমানে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ এবং এক জন কানাডিয়ান নাগরিক। এটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যাঁর ৮,২০০ ঘন্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার, যার ১,১০০ ঘন্টা ফ্লাইং আওয়ার ছিল।

Post Views: 287

Continue Reading

Previous: উঃ ও দঃবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের
Next: ‘গৃহপ্রবেশ’এ এল দেবের শুভেচ্ছা বার্তা…, কি লিখলেন অভিনেতা?

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.