ওঙ্কার ডেস্ক: নেতা-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল ব্যাপক মাত্রায়। সপ্তাহখানেক আগে বারাণসীর ঘাটে মা গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিয়ের সেরেছেন গেরুয়া শিবিরের নেতা। তাঁর দাম্পত্যজীবন ঘিরে শোনা গিয়েছিল নানা গুঞ্জন। সেখানেই উঠে এসেছিল প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ফাটল এবং হিরণের মনে ফের একবার নতুন প্রেমের বিষয়ও। সেই গুঞ্জনই সত্যি করে ফের গাঁটছড়া বেঁধেছেন নায়ক। এবার এই ঘটনা নিয়ে নিজেই মুখ খুললেন তিনি। যদিও দ্বিতীয় বিয়ে নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি হিরণ। বিচারাধীন নিয়ে কোনও মন্তব্য তিনি করতে চাননা। আদালতের অসম্মান করে তিনিই এখন কিছুই বলবেন না।”
প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় নিজের দ্বিতীয় বিয়ের ছবি নিজেই পোস্ট করেছিলেন হিরণ। তারপরেই শোরগোল শুরু হয়, প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগও আনেন অভিনেতা প্রথম স্ত্রী। অন্যদিকে, হিরণের দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরি, পেশায় মডেল। বারাণসীর ঘাট থেকে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গিয়েছে লাল বেনারসিতে সেজেছিলেন কনে ঋত্বিকা।
উল্লেখ্য, ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এখনও ডিভোর্স দেননি বলেই জানিয়েছেন অভিনেতা, বিজেপি বিধায়কের প্রথম স্ত্রী। পাশাপাশি, হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছিলেন হিরণ এবং তাঁর পাঁচ বছরের সম্পর্ক, অনিন্দিতার বলা কথা মিথ্যে, হিরণ মোটেই ২০২৫ সালে তাঁদের সঙ্গে গিয়ে থাকেননি। এমনকী ঋতিকার বয়স সম্পর্কেও নাকি ভুল তথ্য দিচ্ছেন অনিন্দিতা। এখনও পর্যন্ত এই খবর সংবাদ থেকে সমাজমাধ্যমের চর্চায় রয়েছে।
