Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘‘হুলিগানইজম’ অনুষ্ঠানের অনুমতি পেতে সমস্যা হচ্ছে…..!’ বাতিল আগামী ১ নভেম্বরের ‘হুলিগানইজম’এর অনুষ্ঠান!

‘‘হুলিগানইজম’ অনুষ্ঠানের অনুমতি পেতে সমস্যা হচ্ছে…..!’ বাতিল আগামী ১ নভেম্বরের ‘হুলিগানইজম’এর অনুষ্ঠান!

Online Desk অক্টোবর 14, 2025
gjh.png

ওঙ্কার ডেস্ক: আচমকাই বাতিল হয়ে গেল অনির্বাণ ভট্টাচার্যের ‘হুলিগানইজম’ ব্যান্ডের অনুষ্ঠান। শ্রোতা অপেক্ষায় ছিলেন তাঁদের তাঁদের অনুষ্ঠানের জন্য। আগামী ১ নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে ‘ফসিল্‌স’, ‘চন্দ্রবিন্দু’, ‘লক্ষ্মীছাড়া’, ‘ইউফোরিয়া’র পাশাপাশি ‘হুলিগানইজম’-এরও অনুষ্ঠান ছিল। কিন্তু সম্মিলিত ব্যান্ডের অনুষ্ঠানে ‘হুলিগানইজ়ম’ থাকলে অনুমতি পাওয়া যাচ্ছে না। জানোন হল ‘হুলিগানইজম’–এর পক্ষ থেকেই।

উল্লেখ্য, অনুষ্ঠানে অন্য ব্যান্ডগুলি থাকছে। তবে বাদের তালিকায় শুধু ‘হুলিগানইজম’। খবরটি নিজেদের সমাজমাধ্যমে জানিয়েছে অনির্বাণের ব্যান্ডে। তাঁরা লিখেছেন, “ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনওই খুঁজিবেন না।” এ বিষয়ে দেবরাজ ভট্টাচার্য বলেন, “আমাদের অনুষ্ঠান কেন বাতিল হল, তা সবচেয়ে ভাল জানেন আয়োজকেরা। তবে যতটা জানতে পেরেছি, ‘হুলিগানইজম’ থাকলে এই অনুষ্ঠানের অনুমতি পেতে সমস্যা হচ্ছে। অনুমতি দেওয়ার দায়িত্ব প্রশাসনের। তাই এর নেপথ্যের কারণ কী হতে পারে, আমাদের সত্যিই জানা নেই।”
প্রসঙ্গত, ‘হুলিগানইজম’ তাঁদের পোস্টে উল্লেখ করেছেন, এই অনুষ্ঠান বাতিল হলেও, গান বন্ধ হবে না। তাঁরা সেখানে সাধু ভাষায় লিখেছিলেন, “আমরা আগেই বলিয়াছি, পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য এবং সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করিয়াছে।” এই মন্তব্যের মধ্যে বিশেষ ইঙ্গিত খুঁজে পেয়েছেন নেটাদুনিয়ার একাংশ।

কয়েক মাস আগে একটি অনুষ্ঠান নিয়েও বিতর্কের চর্চা চলে বেশ কয়েকদিন। কটাক্ষের শিকার হতে বাদ যায়নি অভিনেতা অনির্বাণও। যদিও তিন ঘোষের মধ্যে কুণাল ঘোষ কোনও আপত্তি জানাননি। তিনি উপভোগ করেছিলেন বলেই জানিয়েছিলেন।

Post Views: 161

Continue Reading

Previous: লেপ, কাঁথা, চাদরে কবে থেকে মুড়বে বাংলা? কবে আসছে ‘অতিথি শীত’? কি-ই বা বলছে হাওয়া অফিস?
Next: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

ইরানিদের উন্মাদ বলে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের!

Online Desk জুন 8, 2026
SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
trump-128000.jpg

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.