Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিনোদন জগতে নতুন ঠিকানা, আত্মপ্রকাশ হলো ‘হাউস অফ ভিশন স্টুডিওস’র

বিনোদন জগতে নতুন ঠিকানা, আত্মপ্রকাশ হলো ‘হাউস অফ ভিশন স্টুডিওস’র

Online Desk জানুয়ারি 21, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা বিনোদন জগতে নতুন সংযোজন, বিশিষ্ট অভিনেতা দেবপ্রসাদ হালদার ও অমিতাভ ধরের হাত ধরে আত্মপ্রকাশ হলো ‘হাউস অফ ভিশন স্টুডিওস’এর। খ্যাতনামা অভিনেতা দেবপ্রসাদ হালদার ও অমিতাভ ধর-এর মালিকানায় এই নতুন প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক উদ্বোধন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে টলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল নজরকাড়া। পরিচালক তথাগত মুখার্জী, ইন্দ্রাশিস আচার্য, অনিন্দ্য ব্যানার্জী, সোহম মজুমদার, আমিত সাহা, ঋষভ বসু, রনোজয় বিষ্ণু, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, পৌলমী দাস মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়-সহ আরও বহু বিশিষ্ট শিল্পী ও অতিথিরা এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন এই উদ্যোগের প্রতি তাঁদের শুভেচ্ছা ও সমর্থন জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেবপ্রসাদ হালদার জানান, “আমরা নতুন উদ্যোগ নিয়ে আসছি, আমরা আরও বেশি বেশি কাজ করতে চাই এবং আরও ভালো ও ক্রিয়েটিভ এক্সিকিউশন করতে চাই। আমাদের স্টুডিওর সঙ্গে একটি অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানও থাকবে, যেখান থেকে নতুন ট্যালেন্ট বাছাই করা হবে। এর মাধ্যমে আগামী দিনে আমরা নতুন মুখ ও নতুন প্রতিভা ইন্ডাস্ট্রির সামনে তুলে ধরতে পারব।”
এককথায় সব মিলিয়ে, হাউস অফ ভিশন স্টুডিওস-এর সূচনা বাংলা বিনোদন জগতে শুধুমাত্র একটি নতুন প্রযোজনা সংস্থার আত্মপ্রকাশ নয়, বরং নতুন ভাবনা, নতুন প্রতিভা ও সৃজনশীল কাজের এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ভবিষ্যতের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার পথে পা বাড়াচ্ছে।

Post Views: 602

Continue Reading

Previous: বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা মিন্দির চত্বরে
Next: চার আধিকারিকের বিরুদ্ধে কী ব্যবস্থা, মুখ্যসচিবের কাছে জবাব চাইল নির্বাচন কমিশন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.