Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা মিন্দির চত্বরে

বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা মিন্দির চত্বরে

Online Desk জানুয়ারি 21, 2026
puri.jpg

ওঙ্কার ডেস্কঃ পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক। বোম মেরে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি সোশ্যাল মিডিয়ায়। এই পোস্ট ছড়িয়ে পড়তেই বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরীর জগন্নাথ ধামে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। চলছে তল্লাশি। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, যদিও কোথাও কোনও বোমা মেলেনি। তবে তদন্তে নেমে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, এক মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে এই পোস্ট করা হয়েছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুরী থানার পুলিশ। কীভাবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে সে এমন পোস্ট করল, তা জানতে তদন্ত শুরু করেছেন সাইবার বিশেষজ্ঞরা।
পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। মন্দিরে ভক্ত সমাগম নিয়ন্ত্রণের পাশাপাশি তাঁদের আশ্বস্ত করা হয়েছে।
মঙ্গলবার এই পোস্ট করা হয়। পোস্টে পুরীর জগন্নাথ মন্দিরকে বোমায় উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিজেডির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁতিয়ার উপর হামলার হুমকিও ছিল। সেই পোস্ট চোখে পড়ার পরই পুলিশের দ্বারস্থ হন সাংসদ।
পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, জগন্নাথ ধামে সর্বদা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে। বোমা হুমকি আসার পর তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। মন্দিরের চারটি প্রবেশপথেই সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশও ভিড়ের উপর নজর রাখছে।

Post Views: 236

Continue Reading

Previous: ইন্দোরে বিষাক্ত জল পান করে আরও এক জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২৫
Next: বিনোদন জগতে নতুন ঠিকানা, আত্মপ্রকাশ হলো ‘হাউস অফ ভিশন স্টুডিওস’র

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.