Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইন্দোরে বিষাক্ত জল পান করে আরও এক জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২৫

ইন্দোরে বিষাক্ত জল পান করে আরও এক জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২৫

Online Desk জানুয়ারি 21, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: বিষাক্ত জল পান করে আরও এক জনের মৃত্যু হল মধ্যপ্রদেশের ইন্দোরে। সর্বশেষ যাঁর মৃত্যু হয়েছে বিষাক্ত জল কাণ্ডে, তাঁর নাম হেমন্ত গায়কোয়াড়। ভাগীরথপুরার বাসিন্দা তিনি। ৫১ বছর বয়সী হেমন্ত চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান। তাঁর মৃত্যুর পর ইন্দোরে বিষাক্ত পানীয় জলের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫।

রিপোর্ট অনুসারে বিষাক্ত জল পান করে গত ২২ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন বালা ওরফে গায়কোয়াড়। প্রথমে তাঁকে পরদেশীপুরার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ৭ জানুয়ারি তাঁকে অরবিন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সেল কার্সিনোমা এবং কিডনির সমস্যা ছিল। বমি ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর দ্রুত স্বাস্থ্যের অবনতি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমন্তের চার কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনিই। ই-রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন হেমন্ত।

উল্লেখ্য, বিষাক্ত জল পান করার ফলে একের পর এক মৃত্যুর ঘটনায় নজরদারি চালাচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত শুনানিতে আদালত রাজ্য সরকারের কাছে জানতে চায়, পূর্ববর্তী নির্দেশ বাস্তবায়ন হচ্ছে কিনা তা কে পর্যবেক্ষণ করছে? নাগরিকরা কোথায় অভিযোগ দায়ের করতে পারবেন তাও জানতে চায় আদালত। যদিও সে রাজ্যের মুখ্য সচিব এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি।

Post Views: 168

Continue Reading

Previous: গ্রিনল্যান্ডে আমেরিকাবিরোধী প্রতিবাদের প্রতীক হয়ে উঠল ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ লাল ক্যাপ
Next: বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা মিন্দির চত্বরে

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.