Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হৃত্বিক রোশন তাঁর বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন প্রেমিকাকে, মাসিক ভাড়া কত জানেন?

হৃত্বিক রোশন তাঁর বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন প্রেমিকাকে, মাসিক ভাড়া কত জানেন?

Online Desk আগস্ট 27, 2025
ze.png

ওঙ্কার ডেস্ক: হৃত্বিক রোশন মুম্বইয়ের ঝুহুর সমুদ্র-সংলগ্ন তাঁর বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তার প্রেমিকা সাবা আজাদকে। জাপকি’র নথি অনুযায়ী, ওই চুক্তিতে মাসিক ভাড়ার অঙ্ক নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার টাকা। আর সিকিউরিটি ডিপোজিট রাখা হয়েছে ১.২ লক্ষ টাকা। চুক্তি কার্যকর হয়েছে ৪ আগস্ট থেকে।

প্রপার্টিটি প্রায় ১২ হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তার রয়েছে এবং মুম্বইয়ের ঝুহু-ভারসোভা লিঙ্ক রোডে অবস্থিত মন্নত অ্যাপার্টমেন্টস-এর অন্তর্গত। হৃত্বিক ২০২০ সালের অক্টোবরে এই আবাসনের তিনতলা কিনেছিলেন। এর মধ্যে রয়েছে ১৯তম ও ২০তম তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, যার দাম পড়েছিল প্রায় ৯৭.৫ কোটি টাকা। এটাই কিন্তু চলতি বছরে অভিনেতার রিয়েল এস্টেটের ক্ষেত্রে প্রথম নয়। এর আগে হৃত্বিক একটি বাণিজ্যিক স্পেস মাসিক পাঁচ লক্ষ টাকা ভাড়ায় ভাড়া দিয়েছিলেন। এরপর তিনি অন্ধেরিতে থাকা তাঁর তিনটি আবাসিক ফ্ল্যাট বিক্রি করে পান প্রায় ৬.৭ কোটি টাকা।
এখনও পর্যন্ত এই লিজ চুক্তি নিয়ে অভিনেতা কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, হৃত্বিক এবং সাবা প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন। ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। সেই অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার পরই তাঁদের প্রেমের গুঞ্জন নিশ্চিত হয়েছিল। এরপর থেকে প্রায়ই তাদের একসঙ্গে ছুটি কাটাতে, সিনেমা দেখতে কিংবা পারিবারিক মুহূর্ত ভাগ করতে দেখা যায়।
হৃত্বিককে সম্প্রতি দেখা গিয়েছে ‘ওয়ার ২’ ছবিতে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। হৃতিক, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবাণী অভিনীত এই বহুল প্রতীক্ষিত ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এবং বক্স অফিসে মাঝারি সাফল্য অর্জন করেছে। অন্যদিকে, হৃত্বিকের অভিনেত্রী-প্রেমিকা সাবা আজাদ শিগগিরই অভিনয় করবেন ‘সংস অফ প্যারাডাইস’ ছবিতে। ছবিটি আগামী ২৯ আগস্ট প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে।

Post Views: 160

Continue Reading

Previous: বঙ্গে এসআইআর কি দোড়গোড়ায়? ২৯ অগস্টের মধ্যে ইআরও এবং এইআরও পদে নিয়োগ সম্পন্নের নির্দেশ
Next: গোবিন্দ ও সুনীতা’র বিচ্ছেদ অতীত, সিদ্ধিদাতার আরাধনায় একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.