Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গোবিন্দ ও সুনীতা’র বিচ্ছেদ অতীত, সিদ্ধিদাতার আরাধনায় একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে

গোবিন্দ ও সুনীতা’র বিচ্ছেদ অতীত, সিদ্ধিদাতার আরাধনায় একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে

Online Desk আগস্ট 27, 2025
zder.png

ওঙ্কার ডেস্ক: কয়েকদিন আগেই গুঞ্জন ছড়ায়, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তারকাদম্পতি গোবিন্দ ও সুনীতা। কিন্তু বুধবার সব জল্পনায় জল ঢেলে দেখা গেল গণেশ বন্দনায় একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে।

গত বছর ডিসেম্বরেই নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। গোবিন্দের বিরুদ্ধে আনেন প্রতারণা, গার্হস্থ্য হিংসার অভিযোগ। এমনকি, গোবিন্দ তাঁকে ছেড়ে চলে গিয়েছেন বলেও সুনীতা অভিযোগ আনেন বলে খবর ছড়ায়। কিন্তু বুধবার গণেশচতুর্থীতে একটু উল্টো ছবিই দেখা গেল তাঁদের। মুম্বই শহরে গণেশচতুর্থী উপলক্ষে একসঙ্গে বেরোলেন দম্পতি। ছবিশিকারিদের ক্যামেরায় একসঙ্গে ধরাও দিলেন যুগলে। গণেশমূর্তির সামনে দাঁড়িয়ে হাতজোড় করে ছবিও তুললেন। উল্লেখ্য, গোবিন্দ ও সুনীতার বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পরেই মুখ খুলেছিলেন তাঁদের কন্যা টিনা আহুজা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই খবর সর্বৈব মিথ্যে ও ভিত্তিহীন। বরং এমন পরিবারের অংশ হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন বলেও জানিয়েছেন। টিনা আরও বলেন, “এই সব খবর সম্পূর্ণ গুজব। এই ধরনের গুঞ্জনে আমি কান দিই না। এমন পরিবারে থাকা সত্যিই ভাগ্যের। বিচ্ছেদের খবরে যাঁরা উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাঁদেরকেও অসংখ্য ধন্যবাদ।”

প্রসঙ্গত, গোবিন্দের বিরুদ্ধে উঠেছিল প্রতারণা ও গার্হস্থ্য হিংসার অভিযোগ। তবে সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে তাঁর সহকারী শশী বলেছিলেন, “গোবিন্দের মতো মানুষ কারও উপরে হাত তুলতেই পারেন না। কারও উপর চেঁচিয়ে কথাই বলতে পারেন না। আমি ওঁর সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি। নিশ্চিত ভাবে বলতে পারি, এই কাজ তিনি করতে পারেন না।” তিনিও দাবি করেছিলেন, গোবিন্দ ও সুনীতা একসঙ্গেই রয়েছেন।

Post Views: 215

Continue Reading

Previous: হৃত্বিক রোশন তাঁর বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন প্রেমিকাকে, মাসিক ভাড়া কত জানেন?
Next: শপিং মল আর চাইতে পারবে না ক্রেতাদের মোবাইল নম্বর, নয়া আইন কার্যকরের পথে মোদী সরকার

সম্পর্কিত গল্প

death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.