Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রকাশ্যে পরিনীতি চোপড়ার স্ফীতোদর, সমাজ মাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন অনুরাগীরা

প্রকাশ্যে পরিনীতি চোপড়ার স্ফীতোদর, সমাজ মাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন অনুরাগীরা

Online Desk সেপ্টেম্বর 23, 2025
IMG_20250923_164954-1.jpg

ওঙ্কার ডেস্ক: মা হতে চলেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিছুদিন আগেই সমাজমাধ্যমে একটি কেকের ছবি ভাগ করেন পরিণীতি। সঙ্গে রাঘবের সঙ্গে পথ চলার একটি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই পোস্ট করে পরিণীতি লেখেন, “আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের আশীর্বাদ কাম্য।’
পরিণীতির এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলি তারকা থেকে সকল অনুরাগীরা। তার এক কথাতেই গুঞ্জনের শুরু হয়েছিল তবে কি পরিণীতি সন্তানসম্ভবা? তারপরেই এই উত্তর এল। যদিও পরিণীতির গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন আগে থেকেই চলছিল। বিয়ের পর বেশ কয়েকবার তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে, যার ফলে শুরু হয়েছিল ‘বেবি বাম্প’ জল্পনা।
এবার অভিনেত্রী পরিনীতি চোপড়া দীর্ঘ বিরতির পর আবারও নিজের ইউটিউব চ্যানেলে নিয়েও ফিরলেন। প্রায় আট মাস পর তিনি নতুন ভিডিও আপলোড করে ভক্তদের চমকে দিলেন। ভিডিওটির শুরুতেই পারিনীতি জানালেন, তিনি আবার নিয়মিত ইউটিউবে কনটেন্ট তৈরি করবেন।
এই নতুন ভিডিওতে পরিনীতি খোলাখুলি জানান, তিনি কী ধরনের ভিডিও বানাতে চান। অনুরাগীদের সঙ্গে দৈনন্দিন জীবনের নানা ঘটনা ভাগ করে নেওয়া থেকে শুরু করে ভাইরাল মিমে তাঁর প্রতিক্রিয়া জানানো— সবকিছুই তাঁর পরিকল্পনায় রয়েছে। তবে এর পাশাপাশি তিনি একটি বড় চমকও দেন। ভিডিওতে প্রথমবারের মতো স্পষ্ট হল নায়িকার স্ফীতোদর।
ভিডিওর একেবারে শেষে অভিনেত্রী তাঁর ইউটিউব চ্যানেল নিয়ে নিজের স্বপ্নের কথা জানান। তিনি বলেন, এখানে তিনি একেবারে নতুন কিছু কনটেন্ট দেবেন, সেটা তার গান, ব্যক্তিগত অনুভূতি, বা জীবনের নানা মুহূর্ত। তিনি স্পষ্ট করে জানান, ইউটিউবে ভক্তদের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে একেবারে বাস্তব ও আন্তরিক। অভিনেত্রীর ভিডিওতে স্ফীতোদরের ঝলক দেখে তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।

Post Views: 92

Continue Reading

Previous: পুজোয় অশান্তির ছক? বিহার থেকে অস্ত্র ঢুকছে বাংলায়, তৎপর পুলিশ
Next: বলিউডের নতুন ইতিহাস গড়লেন, একইসঙ্গে শাহরুখ-রানির জাতীয় পুরস্কার জয়

সম্পর্কিত গল্প

death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.