Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোয় অশান্তির ছক? বিহার থেকে অস্ত্র ঢুকছে বাংলায়, তৎপর পুলিশ

পুজোয় অশান্তির ছক? বিহার থেকে অস্ত্র ঢুকছে বাংলায়, তৎপর পুলিশ

Online Desk সেপ্টেম্বর 23, 2025
20250923_164650.jpg

ওঙ্কার ডেস্ক: পুজোর আগে বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলি থেকে অস্ত্র পাচার হচ্ছে কলকাতায়। বাঙালির অন্যতম বড় উৎসবে কি অশান্তি পাকানোর ছক কষছে দুর্বৃত্তরা? এই প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে। এ দিকে শহরে অস্ত্র উদ্ধারে জোর দিচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, রবিবার দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার একটি জিমে গুলি চালনার ঘটনা ঘটে। তার একদিন যেতে না যেতে সোমবার পশ্চিম বন্দর এলাকায় আবার গুলি চলে। রাস্তার উপরই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের। পুজোর আগে শহরে একের পর এক গুলি চালনার ঘটনায় চিন্তার ভাঁজ পুলিশ কর্তাদের কপালে। এত অস্ত্র কোথা থেকে আসছে তা খতিয়ে দেখতে তৎপরতা শুরু করেছে লালবাজার।

পুলিশ কমিশনার মনোজ বর্মা এদিন বলেন, ‘শহরে পর পর দু’দিন গুলি চলেছে। একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। কলকাতায় অস্ত্র পাচার যাতে না হয়, সেদিকে নজর দেওয়া হচ্ছে। বিহার ঝাড়খণ্ড থেকেও অস্ত্র ঢুকছে।’ তিনি আরও বলেন, ‘কলকাতা পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে বহু অস্ত্র বাজেয়াপ্ত করেছে।’

উল্লেখ্য, রবিবার মহালয়ার দিন যখন সবাই তর্পণে ব্যস্ত সেই আবহে দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকায় একটি জিমের ভিতর শ্যুট আউটের ঘটনা ঘটে। রেনকোট ও হেলমেট পরে এসে আততায়ীরা পরপর গুলি চালায়। একটি গুলি লাগে মেঝেয় ও একটি সিলিংয়ে লাগে। এরপর বাইকে চেপে পালিয়ে যায় দুই শ্যুটার। ঠিক কী কারণে তারা গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, গুলি চালানোর পিছনে প্রোমোটিংয়ের ব্যবসা সংক্রান্ত ঝামেলা রয়েছে।

Post Views: 133

Continue Reading

Previous: সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক…, শুভেচ্ছা, ‘দেবী চৌধুরানী’ ছবির জন্য শুভেচ্ছা বার্তা অমিতাভ বচ্চনের
Next: প্রকাশ্যে পরিনীতি চোপড়ার স্ফীতোদর, সমাজ মাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন অনুরাগীরা

সম্পর্কিত গল্প

MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
rss-office.jpg

রাঁচিতে আরএসএস-এর অফিসে ছোঁড়া হল পেট্রোল বোম! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির

Online Desk জুন 17, 2026
habra.png

রাজ্য সরকারের অবৈধ দোকানপাট উচ্ছেদে সর্বহারা হকারদের পাশে বাম; হাবরায় খুলল কমিউনিটি কিচেন

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.