Skip to content
জুন 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক…, শুভেচ্ছা, ‘দেবী চৌধুরানী’ ছবির জন্য শুভেচ্ছা বার্তা অমিতাভ বচ্চনের

সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক…, শুভেচ্ছা, ‘দেবী চৌধুরানী’ ছবির জন্য শুভেচ্ছা বার্তা অমিতাভ বচ্চনের

Online Desk সেপ্টেম্বর 23, 2025
photo-collage.png-1.png

ওঙ্কার ডেস্ক: বাংলা সিনেমার প্রথম সারিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের পাশাপাশি বর্তমানে বলিউডেও নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। শুরু নব্বইয়ের দশকে ‘আঁখিয়া’ সিনেমায় পরিচালক ডেভিড ধাওয়ানের হাত ধরে। তবে মাঝে বাংলা সিনে ইন্ডাস্ট্রির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় দু’ দশকের বিরতি! তারপর আবারও বলিউডের যোগদান। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুজোয় নতুন ছবি রিলিজের জন্য শুভেচ্ছা জানালেন খোদ বলি অভিনেতা অমিতাভ বচ্চন।
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’র ট্রেলার শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র বচ্চন। তবে তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে নজর কেড়েছেন গোটা গোটা অক্ষরে বাংলা ভাষায় লেখা শুভেচ্ছাবার্তায়। অমিতাভ লিখেছেন, ‘তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক বুম্বা, শুভেচ্ছা।’ আগামী ২৬ সেপ্টেম্বর পর্দায় মাতৃশক্তির জয়ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম চরিত্র ‘ভবানী পাঠক’। যে চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আর সেই ছবির জন্যই বুম্বাকে বাংলা ভাষায় শুভেচ্ছা অমিতাভের। রিলিজের আগে টিম ‘দেবী চৌধুরানী’কে উৎসাহ জোগাতে সিনিয়র বচ্চনের এহেন শুভেচ্ছাবার্তা যে অনেকটাই মনের বল বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
প্রত্যুত্তরে ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সিনিয়র বচ্চনের পোস্ট শেয়ার করে বুম্বার মন্তব্য, ‘আপনার শুভেচ্ছা এবং উৎসাহ শুধু আমার কাছে নয়, পুরো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ, ধন্যবাদ অমিতাভজি।’
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দেবী চৌধুরানী’র ট্রেলার। সেখানেই ভবানী পাঠক অবতারে নজর কেড়েছেন প্রসেনজিৎ। ব্রিটিশ শাসনের নাগপাশে যখন মাতৃভূমির মানুষজনের প্রাণ ওষ্ঠাগত, তখন দেবী চৌধুরানীকে শান দেওয়া তরবারিতে পরিণত করেন ভবানী। গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো চৌধুরানী ঝাঁপিয়ে পড়ে মাতৃভূমি রক্ষার্থে। সেই কাহিনিই শুভ্রজিৎ মিত্রের ফ্রেমে পর্দায় ফুটে উঠবে। দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী ‘দেবী চৌধুরাণী’র গুরু ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় লাইমলাইট কেড়ে নিলেন প্রসেনজিৎ। ‘রঙ্গরাজ’ এবং ‘নিশি’র ভূমিকায় অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়। সেই ছবির জন্যই প্রসেনজিৎকে প্রাণভরা শুভেচ্ছা অমিতাভের।

Post Views: 123

Continue Reading

Previous: বৃষ্টি বিপর্যয়ের প্রভাব উড়ান পরিষেবাতেও, কলকাতায় দেরিতে ছাড়ল একাধিক বিমান
Next: পুজোয় অশান্তির ছক? বিহার থেকে অস্ত্র ঢুকছে বাংলায়, তৎপর পুলিশ

সম্পর্কিত গল্প

gthy.png

বদলে যাচ্ছে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের মুখ! রচনা বন্দ্যোপাধ্যায়ের আসনে বসবেন কে?

Online Desk জুন 15, 2026
mp.png

স্বামীর অকথ্য অত্যাচার থেকে বাঁচতে গলায় শিকল-চাবি নিয়ে পুলিশের দারস্থ গৃহবধু

Online Desk জুন 15, 2026
FotoJet.jpg

রাহুলের মৃত্যু ঘটনায় এবার সিআইডিকে তদন্ত ভার দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Online Desk জুন 15, 2026

You may have missed

gthy.png

বদলে যাচ্ছে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের মুখ! রচনা বন্দ্যোপাধ্যায়ের আসনে বসবেন কে?

Online Desk জুন 15, 2026
mp.png

স্বামীর অকথ্য অত্যাচার থেকে বাঁচতে গলায় শিকল-চাবি নিয়ে পুলিশের দারস্থ গৃহবধু

Online Desk জুন 15, 2026
FotoJet.jpg

রাহুলের মৃত্যু ঘটনায় এবার সিআইডিকে তদন্ত ভার দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Online Desk জুন 15, 2026
NCPI-KAKALI-GHOSH-DOSTIDAR.jpg

তৃণমূলের বিক্ষুদ্ধরা মিশে যাওয়ায় সংসদে বর্তমানে বাংলার সবচেয়ে বড় দল এনসিপিআই! কী বলছেন দলের নেত্রী?

Online Desk জুন 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.