Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃষ্টি বিপর্যয়ের প্রভাব উড়ান পরিষেবাতেও, কলকাতায় দেরিতে ছাড়ল একাধিক বিমান

বৃষ্টি বিপর্যয়ের প্রভাব উড়ান পরিষেবাতেও, কলকাতায় দেরিতে ছাড়ল একাধিক বিমান

Online Desk সেপ্টেম্বর 23, 2025
20250923_160323.jpg

ওঙ্কার ডেস্ক: বৃষ্টি বিপর্যয়ের প্রভাব কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার রাতভর ভারী বৃষ্টির ফলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও জমেছে জল। মহানগরের রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় মঙ্গলবার একাধিক বিমানের পাইলট নির্ধারিত সময়ে কর্মক্ষেত্রে পৌঁছতে পারেননি। যার ফলে বহু বিমান দেরিতে ছাড়া হয়েছে। এমনকি কয়েকটি বিমান বাতিল করেও দেওয়া হয়েছে।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে প্রায় সব বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড়ান শুরু করেছে। বিমানবন্দরের ডিরেক্টর প্রভাতরঞ্জন দেওরিয়া সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেন, ‘প্যাসেঞ্জার, ক্যাপ্টেন, ক্রু-রা নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছোতে পারেননি। দু’-তিনটি বিমান বাতিল করা হয়েছে। সব বিমানই এর ফলে দেরিতে চলছে।’

প্রসঙ্গত, সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা শহর। বিভিন্ন রাস্তা জলমগ্ন। কলকাতার উত্তর থেকে শুরু করে দক্ষিণ, সড়ক পথ থেকে শুরু করে রেলপথ জলের তলায়। যান চলাচল ব্যাহত হচ্ছে এই বিপর্যয়ের ফলে। ইএম বাইপাস, মা উড়ালপুল, এজেসি বসু রোড উড়ালপুল, আর্মহার্স্ট স্ট্রিট, কাঁকুড়গাছি আন্ডারপাস, মহাত্মা গান্ধী রোড-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তৈরি হয়েছে। ইতিমধ্যে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাত জনের। পুজোর আগে এমন বিপর্যয়ে কার্যত বেসামাল মহানগরবাসী।

Post Views: 166

Continue Reading

Previous: মা সঙ্গে রাখলেন জাহ্নবী, মুম্বইয়ে অস্কারের প্রিমিয়ারে মায়ের শাড়িতে সাজলেন অভিনেত্রী
Next: সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক…, শুভেচ্ছা, ‘দেবী চৌধুরানী’ ছবির জন্য শুভেচ্ছা বার্তা অমিতাভ বচ্চনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.