Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মা সঙ্গে রাখলেন জাহ্নবী, মুম্বইয়ে অস্কারের প্রিমিয়ারে মায়ের শাড়িতে সাজলেন অভিনেত্রী

মা সঙ্গে রাখলেন জাহ্নবী, মুম্বইয়ে অস্কারের প্রিমিয়ারে মায়ের শাড়িতে সাজলেন অভিনেত্রী

Online Desk সেপ্টেম্বর 23, 2025
s68m7ims_janhvi-kapoor_625x300_23_September_25.jpg

ওঙ্কার ডেস্ক: মায়ের মৃত্যুশোক কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছিল জাহ্নবী কাপুরের। তবে শোক সামলে উঠলেও মাকে সঙ্গেই নিয়ে চলেন সবসময় জাহ্নবী ও খুশি। অনেকসময়ই জাহ্নবীকে বিনোদুনিয়ার নানা অনুষ্ঠানের মঞ্চে মায়ের সাজ পোশাকে সেজে হাজির হয়েছেন। এবারও তার অন্যথা হল না। সম্প্রতি মুম্বইয়ে অস্কারে মনোনীত হওয়া ছবি ‘হোমবাউন্ড’-এর প্রিমিয়ারে মা শ্রীদেবীর শাড়িতে সেজে এলেন জাহ্নবী।
এদিন সোনালি কাজ করা নীল ও কালো রঙের একটি শাড়িতে সেজে উঠেছিলেন জাহ্নবী। এক্কেবারে মায়ের মতো করেই সেজেছিলেন জাহ্নবী। সঙ্গে ছিল মানানসই মেকআপ। হেয়ারস্টাইল ও গয়না। উল্লেখ্য, এই শাড়ি প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী পরেছিলেন ২০১৭ সালে ‘বিরাট অনুষ্কা’র রিসেপশন পার্টিতে। মায়ের সেই স্মৃতিকে আঁকড়েই ‘হোমবাউন্ড’র প্রিমিয়ারে সেজে এলেন জাহ্নবী। মা সঙ্গে না থাকলেও অন্যভাবে তাকে সঙ্গে রাখলেন জাহ্নবী। তবে এই প্রথম নয়, এর আগে কান চলচ্চিত্র উৎসবে মা শ্রীদেবীর আদলে সেজে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন জাহ্নবী। এবারও তার অন্যথা হল না।
একইসঙ্গে বলতে হয়, বলিউডে বেশ কয়েক বছর কাটিয়ে ফেললেও এখনও বিনোদন জগতে সেইভাবে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাননি জাহ্নবী। এখন দেখার ফিল্মি কেরিয়ারে এই ছবি জাহ্নবীর পায়ের তলার মাটি ঠিক কতটা শক্ত করতে পারে। নিখাদ বন্ধুত্বের গল্প নিয়ে আসতে চলেছেন পরিচালক নীরজ ঘাওয়ান। ছবির নাম ‘হোমবাউন্ড’। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। নিখাদ বন্ধুত্বই এই ছবির মূল উপজীব্য। ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে নিখাদ এই বন্ধুত্বের গল্প। মুক্তির আগেই অস্কারের দৌড়ে এগিয়ে গেল এই ছবি। শুক্রবার দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিশেষ এক বৈঠকে ভারতের বিভিন্ন ভাষার মোট ২৪টি ছবি থেকে বেছে নেওয়া হয়েছে ‘হোমবাউন্ড’ ছবিটিকে। আগামীতে এই ছবিই অস্কারের দৌড়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে পরিচালক নীরজ ঘাওয়ানের এই ছবি।

Post Views: 139

Continue Reading

Previous: বৃষ্টিতে কলকাতার জনজীবন অচল; ফিরহাদ হাকিমের অকপট স্বীকারোক্তি, “এই বৃষ্টি মোকাবেলা করা সম্ভব নয়”
Next: বৃষ্টি বিপর্যয়ের প্রভাব উড়ান পরিষেবাতেও, কলকাতায় দেরিতে ছাড়ল একাধিক বিমান

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.