Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃষ্টিতে কলকাতার জনজীবন অচল; ফিরহাদ হাকিমের অকপট স্বীকারোক্তি, “এই বৃষ্টি মোকাবেলা করা সম্ভব নয়”

বৃষ্টিতে কলকাতার জনজীবন অচল; ফিরহাদ হাকিমের অকপট স্বীকারোক্তি, “এই বৃষ্টি মোকাবেলা করা সম্ভব নয়”

Online Desk সেপ্টেম্বর 23, 2025
IMG-20250923-WA0092.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতায় সোমবার রাতভর টানা বর্ষণের ফলে শহর কার্যত অচল হয়ে পড়েছে। অলিগলি, রাস্তা, গলি এবং বাড়ির ভিতরেও পানি জমে, শহরের জীবনযাত্রা বিপর্যস্ত। মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্বীকার করেছেন, “এই বৃষ্টি কলকাতা পৌরসংস্থার নিয়ন্ত্রণের বাইরে। প্রকৃতির সঙ্গে লড়াই করার কোনো উপায় নেই।”
মেয়র জানান, “এরকম ভারী বৃষ্টি আমি কখনো দেখিনি। শহরে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়া আগে কখনো ঘটেনি। এ ধরনের বৃষ্টিতে ড্রেনেজ ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারছে না। খাল উপচে জল শহরে ঢুকে যাচ্ছে, সমুদ্র ভরা থাকায় জল নামার প্রক্রিয়াও থমকে গেছে।”
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সর্বাধিক ২৯৫ মিমি বৃষ্টি হয়েছে বালিগঞ্জে, মুকুন্দপুরে বৃষ্টি হয়েছে ২৮০ মিমি। গড়িয়াতে ২৭০ মিমি, যাদবপুরে ২৫৮ মিমি, গড়িয়াহাটে ২৬২ মিমি এবং কসবায় ২৪৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। তুলনামূলকভাবে, সবচেয়ে কম বৃষ্টি রেকর্ড হয়েছে উত্তর কলকাতার সাউথ দমদমে, মাত্র ৬১ মিমি।
ফিরহাদ হাকিম আরও বলেন, “পুরসভা পাইপ সিস্টেম ঘণ্টায় ২০ মিলিমিটার জল নামানোর ক্ষমতা রাখে, কিন্তু এই বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটার। তাই শহরের জল দ্রুত নামানো এখন প্রায় অসম্ভব।” তিনি সতর্ক করে বলেন, নাগরিকরা আজ ঘরের বাইরে বেরোবেন না। অনেক জায়গায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটছে, তাই জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান জানানো হয়েছে।
শহরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে উল্লেখযোগ্য ১০৮ ও ১০৯ নম্বর ওয়ার্ড, যেখানে ড্রেনেজের অভাব রয়েছে। মেয়র জানিয়েছেন, পুজো কমিটির সহযোগিতায় খাল ও গলিপিট পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, রাস্তায় থাকা গরিব ও অসহায়দের জন্য স্কুল খোলা হয়েছে, যেখানে খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
মেয়র স্মরণ করিয়ে দেন, “১৯৭৮ সালের বন্যার সময় এই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল। তবে বর্তমানে জলাধার ও খালগুলোতে প্লাস্টিক ও আবর্জনা জমে থাকায় পরিস্থিতি আরও জটিল।”

Post Views: 102

Continue Reading

Previous: বিপর্যস্ত কলকাতা ! বেসরকারি সংস্থাগুলির কাছে ২দিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আর্জি মুখ্যমন্ত্রীর
Next: মা সঙ্গে রাখলেন জাহ্নবী, মুম্বইয়ে অস্কারের প্রিমিয়ারে মায়ের শাড়িতে সাজলেন অভিনেত্রী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.