Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিপর্যস্ত কলকাতা ! বেসরকারি সংস্থাগুলির কাছে ২দিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আর্জি মুখ্যমন্ত্রীর

বিপর্যস্ত কলকাতা ! বেসরকারি সংস্থাগুলির কাছে ২দিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আর্জি মুখ্যমন্ত্রীর

Online Desk সেপ্টেম্বর 23, 2025
MMM.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : সোমবার রাত থেকে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা। রাস্তাঘাট কিছুই চোখে পড়ছে না, সবই তলিয়ে গিয়েছে জলের তলায়। তারই মধ্যে আসছে একের পর এক মৃত্যু সংবাদ। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় রাস্তায় বেরিয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত ২ দিন লাগবেই। এমনটাই জানাচ্ছে পুরসভা, নগর প্রশাসন।

শহরের এই ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্কুলগুলিতে আগাম পুজোর ছুটির ঘোষণা করেছেন। এছাড়াও তিনি বেসরকারি সংস্থাগুলিকে আগামী দুদিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেছেন, “এই পরিস্থিতিতে খুব দরকার ছাড়া কেউ যেন বাড়ি থেকে না বেরোন।”

রাত থেকে টানা বৃষ্টিতে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল। কলকাতার পাশাপাশি জেলাগুলিও একই ভাবে বিপর্যস্ত। কোথাও রাস্তার উপর ভেঙে পড়েছে গাছ, আবার কোথাও জলের মধ্যেই ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার। যার ফলে দুর্ঘটনা ঘটে চলেছে একের পর এক।

এই দুর্বিসহ পরিস্থিতিতে সকাল থেকেই ব্যাহত যান চলাচল। রাস্তায় অটো-বাসের দেখা নেই। শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। দমদমে ট্রেন চললেও তার সংখ্যা খুবই কম, বাতিল হয়েছে বহু ট্রেন। একই অবস্থা মেট্রোরেলেও। ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত বৃষ্টির কারণেই বন্ধ রয়েছে মেট্রো পরিষেবাও। ফলের রাস্তায় বেরিয়েও হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে নিত্যযাত্রীদের। ইতিমধ্যেই ৯ জন পথ চলতি মানুষের মৃত্যু হয়েছে। এই বিপদজনক পরিস্থিতিতে বিপদ যেকোনো মুহূর্তে ঘটতে পারে, তাই জনসাধারণকে সতর্ক করে দিতে মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন।

Post Views: 151

Continue Reading

Previous: গাড়ি সারাতে গিয়ে হুমকি পেলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়
Next: বৃষ্টিতে কলকাতার জনজীবন অচল; ফিরহাদ হাকিমের অকপট স্বীকারোক্তি, “এই বৃষ্টি মোকাবেলা করা সম্ভব নয়”

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.