Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • গাড়ি সারাতে গিয়ে হুমকি পেলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়

গাড়ি সারাতে গিয়ে হুমকি পেলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়

Online Desk সেপ্টেম্বর 23, 2025
1731319255_ushasie-1.jpg

ওঙ্কার ডেস্ক: গাড়ির প্রতি তার ভালোবাসা অসীম, তাঁর জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ বলা চলে। তাই যখন গাড়িতে সমস্যা দেখা দিলে, চিন্তায় পড়েন অভিনেত্রী। মেরামতির জন্য ছুটে যান যে শো-রুম থেকে গাড়িটি কিনেছিলেন, সেখানেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। গাড়ি সারাতে গিয়ে যে তাঁকে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবতে পারেননি টলি অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।
নিজের ফেসবুক পোস্টেই ক্ষোভ উগরে দিয়েছেন ঊষসী। জানিয়েছেন, শো-রুমে গিয়ে তিনি চরম হেনস্থার শিকার হন। কর্তৃপক্ষের তরফে দুর্ব্যবহার করা হয়, এমনকি হুমকির সুরে কথা বলা হয় তাঁর সঙ্গে। অভিনেত্রী লেখেন, “শেষ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নম্বর জোগাড় করে তাঁদের সহায়তায় গাড়ি বার করতে পারি।”
উল্লেখ্য, অভিযোগ এখানেই শেষ নয়। ঊষসীর গাড়ির চালককেও নাকি হুমকি দেওয়া হয়। তাঁর দাবি, চালককে স্পষ্ট জানানো হয়—“গাড়ি বের করতে দেওয়া হবে না।” এরকম আচরণে অবাক অভিনেত্রী। প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, এই ব্যবহার তিনি কখনওই আশা করেননি। তাই অন্য গ্রাহকদের সাবধান করার উদ্দেশ্যেই তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন।
প্রসঙ্গত, টেলিভিশনের দর্শক এখনও তাঁকে মনে রেখেছেন শ্রীময়ী ধারাবাহিকের জুন আন্টি হিসেবে। খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয় ভীষণ জনপ্রিয়। যদিও ইদানীং তাঁকে ছোটপর্দায় নিয়মিত দেখা যায় না। প্রশ্ন উঠছে—আবার কবে নতুন চরিত্রে দেখা যাবে ঊষসীকে? তার উত্তর ভবিষ্যৎই দেবে। তবে বর্তমানে শো-রুমে ঘটে যাওয়া ঘটনাই নতুন করেই চাঞ্চল্য তৈরি করেছে।

Post Views: 205

Continue Reading

Previous: ম্যান্ডেভিলা গার্ডেনে আগুন ! হাঁটু জলেই আগুন নেভানোর তদারকিতে কলকাতার মেয়র
Next: বিপর্যস্ত কলকাতা ! বেসরকারি সংস্থাগুলির কাছে ২দিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আর্জি মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.