Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইন্ডিয়ান আইডল ১৫-এর মঞ্চে কলকাতার মানসীর জয়জয়কার

ইন্ডিয়ান আইডল ১৫-এর মঞ্চে কলকাতার মানসীর জয়জয়কার

Online Desk এপ্রিল 7, 2025
indian-idol.png

ওঙ্কার ডেস্ক: বর্ণাঢ্য সংগীত প্রতিযোগিতা ইন্ডিয়ান আইডল-এর ১৫তম সিজনে বাজিমাত করলেন কলকাতার কন্যা মানসী ঘোষ। রবিবার রাতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মুকুট উঠল ২৪ বছর বয়সী এই প্রতিভাবান কণ্ঠশিল্পীর মাথায়। ট্রফির পাশাপাশি মানসী পেয়েছেন ২৫ লক্ষ টাকার নগদ পুরস্কার ও একটি নতুন গাড়ি।

মানসীর জয়ে খুশির হাওয়া তার পরিবারে। “ফাইনালের দিন মা-বাবা ও পরিবারের সবাই মঞ্চে উপস্থিত ছিলেন। আবেগে সবাই কেঁদে ফেলেছিল। আমি নিজেই কিছুটা স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কীভাবে প্রতিক্রিয়া দেব বুঝে উঠতে পারিনি,” জানালেন মানসী। “এটা শুধু আমার জন্য নয়, গোটা পরিবারের, এমনকি গোটা শহরের জন্য একটা বড় অর্জন।”

সংগীতের প্রতি ভালবাসা মানসীর ছোটবেলা থেকেই। তবে এই যাত্রার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর মা, সে কথা বারবারই উচ্চারণ করেছেন বিজয়ী। “মায়ের জন্যই আজ আমি এই জায়গায় পৌঁছেছি,” বললেন মানসী।

বিজয়ী হওয়ার পর মানসী জানালেন, পুরস্কারের টাকার একটা বড় অংশ তিনি ব্যয় করতে চান নিজের স্বাধীন সংগীত তৈরিতে। “আমি চাই আমার নিজের গান, আমার ভাবনা নিয়ে কিছু কাজ করতে। গাড়িটা তো কাজে আসবেই,” হেসে বললেন তিনি।

শুধু এখানেই থেমে নেই মানসীর সাফল্য। ইন্ডিয়ান আইডল মঞ্চ থেকে বলিউডে পা রাখার দিকেও এগিয়ে গেছেন তিনি। ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছেন তাঁর প্রথম বলিউড গান, যা খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

এই সিজনের বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশা। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন বিশাল দাদলানি। “উনি সবসময় খুব খোলামেলা মন্তব্য করতেন। যখনই ভাল লাগত, দাঁড়িয়ে প্রশংসা করতেন। সেটা আমার কাছে দারুণ অনুপ্রেরণা ছিল,” বললেন মানসী।

শুধু প্রশংসাই নয়, এই মঞ্চে সমালোচনার মধ্য দিয়েও নিজেকে গড়ে তুলেছেন মানসী। তাঁর কথায়, “এই শো আমাকে শিখিয়েছে কীভাবে শেখা যায়, আবার কীভাবে ভুলে যেতে হয়। খারাপ মন্তব্য হলে সেটা ভুলে গিয়ে পরের পারফরম্যান্সে মন দিতে হয়। প্রতিটা দিন, প্রতিটা মঞ্চই নতুন করে শুরু করার সুযোগ।”

এই মুহূর্তে দেশের সংগীতপ্রেমীদের কাছে মানসী ঘোষ একটি নতুন নাম, নতুন আশা। কলকাতা যেন আবারও প্রমাণ করল—সংগীতের শহর শুধু অতীতে নয়, বর্তমানেও গর্ব করার মতো প্রতিভায় ভরপুর।

Post Views: 162

Continue Reading

Previous: রাজের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
Next: সমর্থকদের জন্য জামশেদপুর ম্যাচে  জিততে চান মোলিনা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.