Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা! ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবারেই

জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা! ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবারেই

Online Desk এপ্রিল 24, 2025
weather.png

ওঙ্কার ডেস্ক: দিনকয়েক ধরেই ফের শুর হয়েছে ভ্যাপসা গরম। একাধিক জেলায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। চরম গরমে পুড়তে চলেছে বাংলা। সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের চার-পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায় গরম ও অস্বস্তি। ফের রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
পশ্চিমের জেলাগুলিতে আজ ৪০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি পৌছবে তাপমাত্রা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদ এই ৭ জেলাতে তাপপ্রবাহের মত পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরমের তাপ বাড়বে। বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকতে পারে। কলকাতা সহ বাকি জেলাতে গরম ও অস্বস্তি মাত্রা বাড়বে বলেই অনুমান আবহাওয়া বিদদের। শুক্রবারে গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। শনিবারে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং সহ পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। খুব হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে, মালদা সহ তিন জেলাতে। রবি বার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি রাজ্য জুড়ে।
চরম গরমে নাজেহাল হবে কলকাতা। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ এর ঘরে পৌঁছাতে পারে। রাতেও স্বস্তি নেই। কারণ রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় সাড়ে ৩ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Post Views: 304

Continue Reading

Previous: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে পাঁচ প্রত্যাঘাত ভারতের
Next: পেহেলগার জের, ভারতে আসছেন না প্যারিস অলিম্পিকে সোনাজয়ী পাকিস্তানের নাদিম

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.