Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে পাঁচ প্রত্যাঘাত ভারতের

পহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে পাঁচ প্রত্যাঘাত ভারতের

Online Desk এপ্রিল 24, 2025
20250424_095757.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওতে নারকীয় জঙ্গি হামলার পর দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। জঙ্গিদের পিছনে যারা রয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে বলে আগেই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই আবহে এবার পাকিস্তানের উপর পাঁচ ‘কোপ’ দিল ভারত।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক শেষে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে। যেগুলির মধ্যে রয়েছে, পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করা। রয়েছে ওয়াঘা-আটারি সীমান্তে ভারতের ‘ইন্টিগ্রেটেড চেক পোস্ট’ বন্ধ করে দেওয়া। পাকিস্তানের নাগরিক যাঁরা বৈধ নথিতে ভারতে এসেছেন, তাঁদের ১ মে’র মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ‘সার্ক’ ভিসা বাতিল করে দেওয়া হচ্ছে পাকিস্তানের জন্য। পাকিস্তানের যে নাগরিকরা ‘সার্ক’ ভিসায় ভারতে রয়েছেন, তাঁদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। সেই সঙ্গে নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে কেন্দ্র। এক সপ্তাহের মধ্যে সেই আধিকারিকদের ভারত ছাড়তে বলা হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্মী সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। সেখানে কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করে দেওয়া হয়েছে। ভারতে থাকা পাকিস্তানি দূতাবাসের ক্ষেত্রে ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই পর্যটক। নিহতদের তালিকায় পশ্চিমবঙ্গ থেকেও তিন জন রয়েছেন। বড় ধরণের ওই জঙ্গি হামলার পর দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর কাটছাঁট করে তড়িঘড়ি বুধবার সকালে দেশে ফিরেছেন। জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Post Views: 154

Continue Reading

Previous: খাদি ও গ্রামীণ শিল্পে সাফল্য, উৎপাদন ও বিক্রিতে রেকর্ড
Next: জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা! ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবারেই

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.