Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘জগদ্ধাত্রী’ শেষ হয়ে গেলেও ‘রূপসা’র পথ চলা জারি, কোন ধারাবাহিকে যোগ দিচ্ছেন অভিনেত্রী?

‘জগদ্ধাত্রী’ শেষ হয়ে গেলেও ‘রূপসা’র পথ চলা জারি, কোন ধারাবাহিকে যোগ দিচ্ছেন অভিনেত্রী?

Online Desk ডিসেম্বর 9, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক শেষের পথে, সেই জল্পনা এখন চর্চায়। দীর্ঘ ৩ বছরের বেশ সময় পথ চলার পর শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকের অন্যতম চরিত্র কৌশিকি ওরফে রূপসা চক্রবর্তী। তবে এবার সুখবর জগদ্ধাত্রী শেষ হলেও রূপসাকে দেখা যেতে চলেছে নতুন মেগাতে। ৮ ডিসেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হল ‘বেশ করেছি প্রেম করেছি’। সন্ধে সাতটার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক। এই চ্যানেলেই একই সময় এবারও দেখা যাবে রূপসাকে। অভিনেত্রী নিজেই জানালেন সেই কথা। তিনি যোগ দিলেন ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকে। প্রথম পর্বেই তাঁর নতুন চরিত্রের ঝলক দেখা গিয়েছে।
অভিনেত্রী সমাজমাধ্যমে লিখেছেন, ‘আজ যখন কৌশিকীর যাত্রা শেষের দিকে এগোচ্ছে, মনটায় খানিকটা আবেগঘন। ঠিক সেই মুহূর্তে কান ঘেঁষে দু’টো শিশু, একটা ছেলে আর একটি মেয়ে এসে বলল, তোমাকে আমরা ছাড়ছি না! তোমার পথচলা থামলে চলবে না। তাই নতুন উদ্যমে, নতুন আবেগে শুরু করলাম আরেকটা নতুন গল্প। আর সেই কারণেই আজ থেকে আমি থাকছি আপনাদের সাথেই সেই একই সময়, কিন্তু নতুন ধারাবাহিক, বেশ করেছি প্রেম করেছি-তে।’ অন্যদিকে ‘জগদ্ধাত্রী’ শেষ হওয়ায় রূপসা লেখেন, ‘প্রায় সাড়ে তিন বছর, প্রতিদিন সন্ধ্যায় আপনাদের সামনে হাজির হতাম জগদ্ধাত্রীর বড়দি হয়ে, আর আপনাদের সবার প্রিয় চরিত্র কৌশিকী মুখার্জি রূপে। আপনাদের অফুরন্ত ভালোবাসা, সম্মান আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে প্রতিটি দিন।’ এদিকে জগদ্ধাত্রী শেষ হওয়ার বিশাদের মাঝে এই নতুন সুখবরে খুশি অভিনেত্রীর সব অনুরাগীরা। রূপসাকে নতুন চরিত্রে দেখার অপেক্ষায় দর্শকেরা।

Post Views: 155

Continue Reading

Previous: ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিনকে হুঁশিয়ারি নয়াদিল্লির
Next: আরও একবার পর্দায় আসছে র‍্যাঞ্চ, তৈরি হচ্ছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.