Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিনকে হুঁশিয়ারি নয়াদিল্লির

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিনকে হুঁশিয়ারি নয়াদিল্লির

Online Desk ডিসেম্বর 9, 2025
ranadhir.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি অরুণাচল প্রদেশের বাসিন্দা এক নারীকে সাংহাই বিমানবন্দরে হেনস্থা করা হয়। লন্ডন থেকে টোকিও যাওয়ার পথে তিনি চিনের সাংহাই বিমানবন্দরে নেমেছিলেন। চিনা কর্তৃপক্ষ ওই মহিলাকে ভারতীয় বলে স্বীকার করেনি। শুধু তাই নয় অরুণাচল চিনের অংশ বলে দাবি করা হয়। সেই ঘটনায় আগেই প্রতিক্রিয়া জানিয়েছিল নয়াদিল্লি। অরুণাচল প্রসঙ্গে ফের একবার বেজিংকে তোপ দাগল নয়াদিল্লি।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ‌এই অঞ্চলকে কেন্দ্র করে বেজিং এর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হোক তা কাম্য নয়।‌ চিন যেন এটা মনে রাখে। যদিও এ বিষয়ে চিনের তরফে এখনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। শীঘ্রই বেজিং প্রতিক্রিয়া দিতে পারে বলে মনে করা হচ্ছে। চিনে ঘুরতে যাওয়া ভারতীয়দের পরামর্শও দিয়েছে নয়াদিল্লি। ‌বলা হয়েছে, চিনা কর্তৃপক্ষ নথি নিয়ে কোনও প্রশ্ন তোলার সুযোগ যাতে না পায় সেদিকে নজর রাখতে হবে। আবার যাতে যাত্রী হেনস্থা না করা হয়, সেদিকে বেজিং কর্তৃপক্ষকে দৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। চিনকে নয়াদিল্লি মনে করিয়ে দিয়েছে, অরুণাচল প্রসঙ্গে বেজিংয়ের অবস্থান মোটেও বন্ধু সুলভ নয়।

উল্লেখ্য, ভারত ও চিন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে। এই আবহে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করছে। তার মাঝে অরুণাচল প্রদেশ নিয়ে চিনকে হুঁশিয়ারি দিল নয়াদিল্লি।

Post Views: 133

Continue Reading

Previous: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ২০
Next: ‘জগদ্ধাত্রী’ শেষ হয়ে গেলেও ‘রূপসা’র পথ চলা জারি, কোন ধারাবাহিকে যোগ দিচ্ছেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.